• সংকলন

    অজয় নদীর জলধারা বয়ে চলে বারো মাস


অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৯ (নবম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৯৭১ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৯  (নবম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর চরে পড়ে আসে বেলা,
সরু বালুচরে বসে পাখিদের মেলা।
পশ্চিমে অরুণ রবি দেখি অস্ত যায়,
পাখিসব দিনশেষে ফিরিছে বাসায়।

মাঠ হতে আসে ফিরে কিষাণের দল,
একা নদী বয়ে চলে কল কল কল।
নির্জন অজয় ঘাটে নামে অন্ধকার,
জোনাকিরা আলো দেয় ঘাটে চারিধার।

পূর্ণিমার চাঁদ ওঠে আকাশের কোলে,
চাঁদ তারা সারারাত একসাথে খেলে।
জোছনায় সরু বালি চিক চিক করে,
বহিছে অজয় নদী সারা রাত ধরে।

পূবের আকাশ দেখি হয়ে আসে লাল,
রাত কেটে আসে রোজ নতুন সকাল।
রচনাকাল : ২২/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 27  Europe : 24  France : 10  Germany : 9  India : 286  Iran, Islamic R : 1  Ireland : 31  Japan : 2  Mongolia : 1  
Nepal : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  Sweden : 9  Ukraine : 11  United Kingdom : 16  United States : 227  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 27  Europe : 24  France : 10  
Germany : 9  India : 286  Iran, Islamic R : 1  Ireland : 31  
Japan : 2  Mongolia : 1  Nepal : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  Sweden : 9  
Ukraine : 11  United Kingdom : 16  United States : 227  Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৯ (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.