• সংকলন

    অজয় নদীর জলধারা বয়ে চলে বারো মাস


অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৫ (পঞ্চম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪২২০ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-৫  (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় আপন বেগে বহে অবিরাম,
বহে অজয়ের ধারা নাহিক বিরাম।
দুইতীরে তরুশাখে পাখী গীত গায়,
নদীতটে শালিকেরা ডানা ঝাপটায়।

সকালের সোনা রবি ওঠে পূবাকাশে,
ফুলবনে ফুল ফোটে ভোরের বাতাসে।
সোনারোদ পড়ে ঝরে অজয়ের চরে,
শীতল বাতাসে প্রাণ আনচান করে।

ওপারে আমের বন এ পারে কাঁঠাল,
রাঙাপথে দুই গাঁয়ে সারি সারি তাল।
দুই ধারে সোনাধান, ধান কাটে চাষী,
গরুপাল চরে মাঠে সুরে বাজে বাঁশি।

দিবা অবসানে রবি যায় অস্তাচলে,
সাঁঝের আঁধার নামে অজয়ের কূলে।
রচনাকাল : ১৮/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Canada : 8  China : 30  Europe : 1  France : 10  Germany : 12  India : 313  Iran, Islamic R : 1  Ireland : 32  Romania : 5  
Russian Federat : 6  Saudi Arabia : 12  Sweden : 9  Ukraine : 11  United Kingdom : 18  United States : 245  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Canada : 8  China : 30  Europe : 1  
France : 10  Germany : 12  India : 313  Iran, Islamic R : 1  
Ireland : 32  Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 12  
Sweden : 9  Ukraine : 11  United Kingdom : 18  United States : 245  
Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-৫ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.