• সংকলন

    অজয় নদীর জলধারা বয়ে চলে বারো মাস


অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-১ (প্রথম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৬০৪৪০ জন পড়েছেন।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস
অজয় নদীর কবিতা-১  (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের পাশে অজয় নদী
বইছে বারো মাস,
নদীর ধারে মাঠের পরে
চাষীরা করে চাষ।

নদীর পারে বটের গাছে
শালিক পাখির বাস,
নদীর চরে জলের ধারে
জমেছে সবুজ ঘাস।

জেলেরা আসে খালুই কাঁধে
নদীজলে দেয় বাঁচ।
জালের মাঝে মাছেরা ফাঁসে
ধরে রুই পোনামাছ।

ধানের আঁটি বোঝাই লয়ে
আসছে গরুর গাড়ি,
বধূরা আসে নদীর ঘাটে
স্নান সেরে ফেরে বাড়ি।

দিনের শেষে পাহাড় ঘেঁষে
সূর্য লুকায় যখন,
আঁধার নামে থাকে না কেহ
নদীর ঘাট নির্জন।

জোছনা ঝরে নদীর চরে
চাঁদ ওঠে শাল বনে,
নদীর বাঁকে শেয়াল ডাকে
ডাক শুনি ঘনে ঘনে।
রচনাকাল : ১৩/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 37  Europe : 26  France : 10  Germany : 60  India : 826  Ireland : 45  Japan : 3  Lithuania : 1  
Mongolia : 2  Romania : 10  Russian Federat : 11  Saudi Arabia : 14  Sweden : 18  Ukraine : 21  United Kingdom : 22  United States : 355  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 37  Europe : 26  
France : 10  Germany : 60  India : 826  Ireland : 45  
Japan : 3  Lithuania : 1  Mongolia : 2  Romania : 10  
Russian Federat : 11  Saudi Arabia : 14  Sweden : 18  Ukraine : 21  
United Kingdom : 22  United States : 355  Vietnam : 1  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয় নদীর জলধারা…….বয়ে চলে বারো মাস অজয় নদীর কবিতা-১ (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.