• সংকলন

    বর্ষ-বরণ ২০২০


বর্তমান ২০২০ বর্ষের ষষ্ঠতম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৬)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৫৯১ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের ষষ্ঠতম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৬)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ এলো আজি সুন্দর ভুবনে,
ফুলশাখে ফুলকলি ফুটে ফুলবনে।
পূরব গগনে রবি কিরণ ছড়ায়,
নববর্ষ এলো আজি এই বসুধায়।

নতুন বছর আসে নতুন সকাল,
গরু নিয়ে যায় মাঠে গাঁয়ের রাখাল।
নবীন প্রভাতে আজি প্রীতি বিনিময়,
পুলকিত হয় তাই সবার হৃদয় ।

নববর্ষ এলো আজি বসুন্ধরা পরে,
সোনালি কিরণ ঝরে অজয়ের চরে।
তাল খেজুরের গাছ রাঙাপথ বাঁকে,
নতুন প্রভাত আজি রাঙামেঘ ঢাকে।

নববর্ষে সবাকার সুপ্রসন্ন মন,
নববর্ষে কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।
রচনাকাল : ৭/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 14  China : 32  Europe : 4  France : 4  Germany : 15  India : 418  Indonesia : 1  Ireland : 47  Japan : 25  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 26  Sweden : 19  Turkey : 1  Ukraine : 14  United Kingdom : 25  United States : 318  
Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 14  China : 32  Europe : 4  
France : 4  Germany : 15  India : 418  Indonesia : 1  
Ireland : 47  Japan : 25  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 1  Russian Federat : 15  Saudi Arabia : 26  Sweden : 19  
Turkey : 1  Ukraine : 14  United Kingdom : 25  United States : 318  
Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের ষষ্ঠতম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৬) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.