• সংকলন

    বর্ষ-বরণ ২০২০


বর্তমান ২০২০ বর্ষের দশম কবিতা বর্ষ-বরণ ২০২০ নববর্ষের কবিতা-১০
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৫৯৩ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের দশম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-১০)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ নববর্ষে আজিকে সবার
জাগিয়া উঠিল প্রাণ,
মনের গহনে প্রাণের স্পন্দনে
বাজে হৃদয়ের গান।

পুষ্পিত কাননে স্নিগ্ধ সমীরণে
পুষ্পের সৌরভ ভাসে,
প্রভাত সময়ে মধু সংগ্রহে
অলিদল ধেয়ে আসে।

নতুন বছরে পিকনিক তরে
আসে সবে নদীঘাটে,
বসে নদীচরে পিকনিক করে
সারাদিন সেথা কাটে। 

খিচুড়ির স্বাদে জিভে জল আসে
খায় সবে পেট ভরে,
নতুন বছরে পিকনিক সেরে
সাঁঝ হলে ফেরে ঘরে।

নববর্ষে আজি নতুন আলোকে
প্রাণে প্রাণে জাগে সাড়া,
নতুন বছরে বয়ে চলে আজি
অজয় নদীর ধারা।
রচনাকাল : ১০/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 14  China : 41  Europe : 25  France : 8  Germany : 18  India : 407  Ireland : 54  Japan : 31  Korea, Republic : 1  Lithuania : 1  
Malaysia : 1  Philippines : 1  Russian Federat : 11  Saudi Arabia : 32  Sweden : 19  Ukraine : 13  United Kingdom : 23  United States : 353  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 14  China : 41  Europe : 25  France : 8  
Germany : 18  India : 407  Ireland : 54  Japan : 31  
Korea, Republic : 1  Lithuania : 1  Malaysia : 1  Philippines : 1  
Russian Federat : 11  Saudi Arabia : 32  Sweden : 19  Ukraine : 13  
United Kingdom : 23  United States : 353  Vietnam : 4  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের দশম কবিতা বর্ষ-বরণ ২০২০ নববর্ষের কবিতা-১০ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.