• সংকলন

    বর্ষ-বরণ ২০২০


বর্তমান ২০২০ বর্ষের দ্বিতীয়তম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-২)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৭৫৫৫১ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের দ্বিতীয়তম কবিতা 
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-২)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজি এ প্রভাতে এলো এ ধরাতে
নব বর্ষের অরুণ কিরণ,
বিহগ বিহগী তরুশাখে দেখি
দোঁহে হেরি যুগল মিলন।

আঁধার যামিনী কাটিল এখনি
নাই রাতি আধাঁর কালো,
পূরব আকাশে দেখি সূর্য হাসে
দেখি যে সোনার আলো।

আকাশের গায়ে সোনা রোদ্দুরে
নব হাসি আর নব গান,
নতুন বছরে নতুনের সুরে
জাগিয়া উঠে সবার প্রাণ।

অজয়ের চরে শালিকেরা উড়ে
নতুনের আবাহনে আজ,
রাখালেরা চলে নিয়ে গরুপাল
চাষীদের বন্ধ নাই কাজ।

শুভ নববর্ষে তাই এ দিবসে
হাসি গান আর কলতান,
বর্ষ আগমনে সবে হৃষ্ট মনে
বর্ষ বরণের গাহে গান।
রচনাকাল : ২/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 38  Europe : 24  France : 1  Germany : 5  Hong Kong : 1  India : 392  Ireland : 42  Japan : 17  Lithuania : 1  
Malaysia : 1  Netherlands : 1  Russian Federat : 14  Saudi Arabia : 27  Sweden : 19  Ukraine : 13  United Kingdom : 20  United States : 320  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 38  Europe : 24  France : 1  
Germany : 5  Hong Kong : 1  India : 392  Ireland : 42  
Japan : 17  Lithuania : 1  Malaysia : 1  Netherlands : 1  
Russian Federat : 14  Saudi Arabia : 27  Sweden : 19  Ukraine : 13  
United Kingdom : 20  United States : 320  Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের দ্বিতীয়তম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-২) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.