• সংকলন

    বর্ষ-বরণ ২০২০


বর্তমান ২০২০ বর্ষের পঞ্চম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৫)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৫৮৮ জন পড়েছেন।
বর্তমান ২০২০ বর্ষের পঞ্চম কবিতা
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৫)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ এলো ভাই চিত্ত হৃষ্ট আজি তাই
পাখি সব কলরব করে,
অরুণ তপন হাসে সোনালী কিরণ ভাসে
রাঙাপথ অজয়ের চরে।

ফুলবনে ফুলকলি হাসিছে পাপড়ি মেলি
নতুন প্রভাত আজি জাগে,
স্নিগ্ধ সমীরণ বয় নতুন প্রভাত হয়
তনু মনে নব রং লাগে।

নয়ন দিঘির ঘাটে মরালী সাঁতার কাটে
মরালেরা পাছে পাছে ধায়,
তাল খেজুরের গাছে বাবুই খুশিতে নাচে
নববর্ষ আসিল ধরায়।

অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
শাল পিয়ালের বন দূরে,
গাঁয়ের পথের বাঁকে বাঁশবনে কাক ডাকে
ময়না চড়ুই পাখি উড়ে।

নববর্ষ নব সাজে আসে এই ধরা মাঝে
সারাদিন হাসি আর গান,
আজি শুভ নববর্ষে পুলকিত হয় হর্ষে
উঠে মেতে সবাকার প্রাণ।
রচনাকাল : ৬/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 9  China : 30  Europe : 21  France : 1  Germany : 16  India : 407  Iraq : 1  Ireland : 48  
Japan : 13  Lithuania : 1  Netherlands : 5  Russian Federat : 8  Saudi Arabia : 32  Sweden : 19  Ukraine : 13  United Kingdom : 24  United States : 297  Vietnam : 14  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 9  China : 30  
Europe : 21  France : 1  Germany : 16  India : 407  
Iraq : 1  Ireland : 48  Japan : 13  Lithuania : 1  
Netherlands : 5  Russian Federat : 8  Saudi Arabia : 32  Sweden : 19  
Ukraine : 13  United Kingdom : 24  United States : 297  Vietnam : 14  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্তমান ২০২০ বর্ষের পঞ্চম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৫) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.