কেন নয়?
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩২৪ জন পড়েছেন।
স্বাস্থ্য শিক্ষা দুটোই এখন
ভীষন রকম দামি
সরকারি স্কুল পায়না ছাত্র
ইস্কুল চাই নামি।
বাংলা স্কুলে ছাত্র যায়না
সাহেব হতে হবে
মা, বাবা থাক যতই কষ্টে
সন্তান সুখে রবে।
মন থেকে কেউ চায়না কো যেতে
এন. আর. এস, মেডিক্যালে
দাম দিলে নাকি ভালো পরিষেবা
নার্সিং হোমে মেলে।
আমার প্রশ্ন সমাজের কাছে
এমনটা কেন হয়
কেন পরিষেবা পারবেনা দিতে
সরকারি সেবালয়??????
শিক্ষক তুমি গর্জে উঠো
নিরব কেন রবে
তোমার সাধনায় ফাঁকা স্কুল গুলো
মেধাতে এগিয়ে যাবে।
ডাক্তার তুমি তো দায়বদ্ধ
এই সমাজের কাছে
কথা দিয়ে ছিলে কাজের শুরুতে
মানুষের ত্রাতা হবে।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 1  Europe : 2  France : 1  Germany : 8  India : 230  Iran, Islamic R : 1  Ireland : 8  Japan : 2  
Russian Federat : 4  Saudi Arabia : 24  United Kingdom : 7  United States : 293  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 11  China : 1  Europe : 2  
France : 1  Germany : 8  India : 230  Iran, Islamic R : 1  
Ireland : 8  Japan : 2  Russian Federat : 4  Saudi Arabia : 24  
United Kingdom : 7  United States : 293  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কেন নয়? by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.