বিষর্জনের দামামা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তন্ময় বিশ্বাস
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ১৩ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ৩৪১৯৯ জন পড়েছেন।
রঙ্গমঞ্চ জমকালো,
ঠিকরে পড়ছে রঙচঙে আলো,
সামনে অগুন্তি মাথা কালো কালো। 
নাটকের Climax!!
নায়ক খুন হয়ে গেল,
দর্শক হাত তালি দিল।

এই নিয়ে কেউ খোলে আলোচনার ঝুলি,
লোক দেখানো আঁতলামি।
আসলে গল্পটাই তো জালি,
মাথামুন্ডুহীন চরম বাওয়ালি।

তাই,
চাইনা গবেষণার ঘোলা জল,
চাই আমার Neat ফল।
আবিষ্কারের নামে লুকোচুরি,
টাকাপয়সার দেদার তছ্‌রূপী।
ভাঙ্গুক হাটে তোদের কালো হাড়ি,
প্রমাণ হোক ফাঁকা কলসীর আওয়াজ বেশী ভারি।

আমায় দিচ্ছিস দে তোরা গালি,
তোদের দিকে আমার মধ্যম অঙ্গুলি।
আমি জানি তোদের কুটকাচালি,
দ্বিতীয় দৃশ্য বানাবো এবার আমি।

সেই দৃশ্যে ফাঁসবে তোদের ষড়যন্ত্র,
তৈরি থাক গুছিয়ে নতুন মন্ত্র।
কোন মন্ত্র টিকবে না আর ধোপে,
আমি বানাচ্ছি বিষ অদৃশ্য এক ল্যাবে,
মারতে তোদের সজোরে গলা টিপে।

সেখানে তোদের পুরবো এবার আমি,
যেখানে রোজ ঝলসে গেছি আমি, 
তোদের দেওয়া অভিজ্ঞতার ছ্যাঁকায়।
তোদের পুরে বেরিয়ে যাব আমি
মুক্তি পাবার অদম্য এক আশায়।
রচনাকাল : ২৩/২/২০১২
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Bangladesh : 13  Canada : 43  China : 86  Europe : 207  France : 16  Germany : 29  India : 504  Iran, Islamic R : 1  Ireland : 14  
Israel : 16  Japan : 5  Kenya : 1  Netherlands : 14  Norway : 12  Romania : 5  Russian Federat : 12  Russian Federation : 16  Saudi Arabia : 34  Spain : 1  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 71  United Arab Emi : 1  United Kingdom : 36  United States : 1550  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Bangladesh : 13  Canada : 43  China : 86  
Europe : 207  France : 16  Germany : 29  India : 504  
Iran, Islamic R : 1  Ireland : 14  Israel : 16  Japan : 5  
Kenya : 1  Netherlands : 14  Norway : 12  Romania : 5  
Russian Federat : 12  Russian Federation : 16  Saudi Arabia : 34  Spain : 1  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 71  United Arab Emi : 1  
United Kingdom : 36  United States : 1550  Vietnam : 1  
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিষর্জনের দামামা by Tanmay Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.