• সংকলন

    গাঁয়ে আছে স্নেহছায়া আছে মায়া আমার গাঁয়ের কবিতা


গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৭ (সপ্তম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪৯৮ জন পড়েছেন।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া 
আমার গাঁয়ের কবিতা-৭ (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটি সবুজ খাঁটি
এই গাঁয়েতে জন্মেছি।
মাটির গন্ধে প্রাণ পাগল
মাটিকে ভালবেসেছি।

এই গাঁয়েতে মাটির পথে
সরানে গোরুর গাড়ি,
ধূলো উড়িয়ে সকাল হতে
নদীঘাটে দেয় পাড়ি।

এই গাঁয়েতে নদীর ঘাটে
যাত্রীদের কোলাহল,
নদীর চরে শালিক উড়ে 
শীতল নদীর জল।

গাঁয়ের শেষে কাঁকনতলা
দক্ষিণে পিয়াল বন,
তরুর শাখায় পাখিরা গায়
ভরে উঠে মোর মন।

গাঁয়ের মাটি স্বর্গ আমার
এই গাঁ যে আমার মা,
এমন স্নেহ ও ভালোবাসা
কোথাও পেলাম না।

গাঁয়ের মাটি ডাকে আমায়
আসে না দুচোখে ঘুম,
আঁধার কালো নির্জন গাঁয়ে
নিশীথ রাত্রি নিঝুম।

পাঁচিলঘেরা উঠানে মোর
চাঁদের আলোক ঝরে,
মাটির গন্ধে হৃদয় নাচে
আমার মাটির ঘরে।
রচনাকাল : ২/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 36  Europe : 26  France : 11  Germany : 9  India : 294  Iran, Islamic R : 1  Ireland : 42  Japan : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 10  Turkey : 1  Ukraine : 12  United Arab Emi : 1  United Kingdom : 21  United States : 224  
Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 36  Europe : 26  
France : 11  Germany : 9  India : 294  Iran, Islamic R : 1  
Ireland : 42  Japan : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 10  Turkey : 1  
Ukraine : 12  United Arab Emi : 1  United Kingdom : 21  United States : 224  
Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৭ (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.