• সংকলন

    গাঁয়ে আছে স্নেহছায়া আছে মায়া আমার গাঁয়ের কবিতা


গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া আমার গাঁয়ের কবিতা-১০ (দশম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৫২৪ জন পড়েছেন।
গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া 
আমার গাঁয়ের কবিতা-১০ (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে স্নেহছায়া আছে ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর নব নব আশা।
প্রভাতে অরুণ রবি ওঠে পূর্বাকাশে,
আমাদের ছোট গ্রাম অজয়ের পাশে।

পাঠশালে শিশু সবে করয়ে পঠন,
পাখিদের গান শুনে হরষিত মন।
ফুলবনে ফুটে কলি সৌরভ ছড়ায়,
মধুলোভে অলিদল গুন গুন গায়।

গ্রামবাসী সবে ভাবি আপনার জন,
এ গাঁয়ের সকলেই আমার আপন।
অজয়ের তীরে গ্রাম সবুজের ছায়া,
গাঁয়ের মধ্যেতে পাই মমতা ও মায়া।

আমাদের গ্রামখানি অতি মনোহর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।
রচনাকাল : ৫/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 23  Europe : 3  France : 12  Germany : 10  India : 305  Ireland : 40  Israel : 1  Japan : 1  Nepal : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 14  United Arab Emi : 1  United Kingdom : 23  United States : 294  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 23  Europe : 3  France : 12  
Germany : 10  India : 305  Ireland : 40  Israel : 1  
Japan : 1  Nepal : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 19  Sweden : 10  Ukraine : 14  United Arab Emi : 1  
United Kingdom : 23  United States : 294  Vietnam : 1  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে স্নেহছায়া ……..আছে মায়া আমার গাঁয়ের কবিতা-১০ (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.