• সংকলন

    গাঁয়ে আছে স্নেহছায়া আছে মায়া আমার গাঁয়ের কবিতা


গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৫ (পঞ্চম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৯৭৯ জন পড়েছেন।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া 
আমার গাঁয়ের কবিতা-৫ (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

কালো রাতি ঘুচে যায়
পূবে আকাশের গায়
সকালে সোনার রবি উঠে,

নতুন সকাল হয়,
শীতল সমীর বয়
কাননে কুসুম কলি ফুটে।

খেজুর আর সুপারি,
তালগাছ সারি সারি,
রাঙাপথ চলে গেছে সোজা,

পথে কত লোক চলে,
আসে সবে দলে দলে
লয়ে মাথায় ধানের বোঝা।

রাঙাপথে গাছে গাছে,
প্রভাত পাখিরা নাচে
মরাল দিঘির জলে ভাসে,

মাঠে মাঠে সোনাধান
প্রাণ করে আনচান,
কাস্তে হাতে চাষীভাই আসে।

ধান কাটে মাঠে মাঠে
সারাদিন বেলা কাটে
ঘরে ফেরে সাঁঝের বেলায়,

অজয় নদীর চরে
সোনালী কিরণ ঝরে,
পশ্চিমেতে রবি অস্ত যায়।

আমার গাঁয়ের মাঝে
মন্দিরে কাঁসর বাজে
বাজে দূরে সাঁঝের সানাই,

লক্ষ লক্ষ তারা ফুটে,
পূর্ণিমার চাঁদ উঠে
সারা গ্রাম হাসে জোছনায়।
রচনাকাল : ২৯/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 7  China : 34  Europe : 23  France : 12  Germany : 13  India : 302  Iran, Islamic R : 1  Ireland : 37  
Jamaica : 1  Japan : 9  Latvia : 1  Morocco : 1  Netherlands : 3  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 18  South Africa : 1  Sweden : 10  
Ukraine : 11  United Kingdom : 26  United States : 239  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 7  China : 34  
Europe : 23  France : 12  Germany : 13  India : 302  
Iran, Islamic R : 1  Ireland : 37  Jamaica : 1  Japan : 9  
Latvia : 1  Morocco : 1  Netherlands : 3  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 18  South Africa : 1  Sweden : 10  
Ukraine : 11  United Kingdom : 26  United States : 239  Vietnam : 1  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৫ (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.