• সংকলন

    পৌষ পার্বন মকর সংক্রান্তি - ঘরে ঘরে পিঠেপুলি


পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-২)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৬ টি দেশ ব্যাপী ৪১৭৩২১ জন পড়েছেন।
পৌষ পার্বন মকর সংক্রান্তি  …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-২)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

পৌষ মাস সংক্রান্তি 
অজয়ের ঘাটে,
আজ হতে জমে ভিড় 
সারাদিন কাটে।

নদীঘাটে খুঁটি পুঁতে 
মোটা পাকা বাঁশে,
ত্রিপল টাঙায় তাতে 
দোকানীরা আসে।

তেলেভাজা ও ফুলুরি 
চপের দোকান,
চা আর বেগুনী বেচে 
আর বেচে পান।

নদীচরে বাউলেরা 
একতারা হাতে,
আনন্দেতে নাচে গায় 
সবে একসাথে।

অজয়ের নদীঘাটে 
পড়ে আসে বেলা,
ধীরে ধীরে জমে ওঠে 
সংক্রান্তি মেলা।

নদীঘাট ভরে যায় 
ভারি কোলাহল,
বিক্রি হয় চুড়ি, মালা, 
রবারের বল।

কেহবা বেলুন বেচে 
নদী কিনারায়,
নদীতে কেহবা বসে 
বাঁশরী বাজায়।

অজয় নদীতে স্নান 
করে যেইজন,
মহাপূণ্য লাভ হয় 
কহিছে লক্ষ্মণ।

লক্ষ্মণ ভাণ্ডারী করে 
সবারে আহ্বান,
অজয়ের ঘাটে আসি 
করো পূণ্যস্নান।
রচনাকাল : ১৪/১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Bangladesh : 1  Canada : 10  China : 21  Europe : 23  France : 2  Germany : 3  Hong Kong : 1  Hungary : 1  Iceland : 1  
India : 295  Ireland : 25  Japan : 21  Russian Federat : 4  Saudi Arabia : 23  Sweden : 9  Turkey : 2  Ukraine : 6  United Kingdom : 14  United States : 285  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Bangladesh : 1  Canada : 10  China : 21  
Europe : 23  France : 2  Germany : 3  Hong Kong : 1  
Hungary : 1  Iceland : 1  India : 295  Ireland : 25  
Japan : 21  Russian Federat : 4  Saudi Arabia : 23  Sweden : 9  
Turkey : 2  Ukraine : 6  United Kingdom : 14  United States : 285  
Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-২) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.