• সংকলন

    শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন


শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন অষ্টম পর্ব- আগমনী কাব্য-৮
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৯৮৭ জন পড়েছেন।
শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন 
অষ্টম পর্ব- আগমনী কাব্য-৮
               কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আগমন কাঁপে শিউলির বন
কাননে কুসুম কলি ফুটে,
সুনীল শারদাকাশে শুভ্র মেঘপুঞ্জ ভাসে
পূরবে অরুণ রবি উঠে।

ভরা দিঘি কাল জলে মরাল-মরালী খেলে
সারাদিন দিতেছে সাঁতার,
কাজল দিঘির জল ফুটে কুমুদ কমল।
পানকৌড়ি ডুবে বার বার।

শারদীয়া দুর্গাপূজা আসেন মা দশভূজা
দিকে দিকে আগমনী গান,
ঢাকীরা বাজায় ঢাক চতুর্দিকে হাঁকডাক
সবাকার পুলকিত প্রাণ।

মন্দিরে কাঁসর বাজে আসেন মা নবসাজে
দিকেদিকে তারই আহ্বান,
শরতের দিবসেতে প্রাণ তাই উঠে মেতে
ওঠে বেজে আগমনী গান।
রচনাকাল : ১৩/৯/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 31  Europe : 22  France : 13  Germany : 6  India : 301  Ireland : 30  Japan : 19  Nepal : 1  Netherlands : 2  
Russian Federat : 4  Saudi Arabia : 13  Sweden : 18  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 18  United States : 275  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 31  Europe : 22  France : 13  
Germany : 6  India : 301  Ireland : 30  Japan : 19  
Nepal : 1  Netherlands : 2  Russian Federat : 4  Saudi Arabia : 13  
Sweden : 18  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 18  
United States : 275  Vietnam : 4  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন অষ্টম পর্ব- আগমনী কাব্য-৮ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.