• সংকলন

    শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন


শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন দশম পর্ব- আগমনী কাব্য-১০
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪২৫২ জন পড়েছেন।
শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন 
দশম পর্ব- আগমনী কাব্য-১০
               কবি-লক্ষ্মণ ভাণ্ডারী

দেবী আগমনী আসে উমারানী
কৈলাস হতে ধরায়।
শিশিরে শিশিরে মুক্তারাশি ঝরে
তরুশাখে পাখি গায়।

শারদ আকাশে হিমেল বাতাসে
ফুলের সৌরভ ছুটে।
পূরব দিশায় অরুণ আভায়
শরতের রবি উঠে।

কালো দিঘি জলে শালুক ফুলেরা
অপরূপ শোভা ধরে,
দুই ধারে হেরি কাশ ফুল বন
অজয় নদীর চরে।

ফুটিল শিউলি টগর ও বেলি
মাধবী মালতী সাথে,
কেয়া ফুল যত হেরি শত শত
ফুটেছে শারদ প্রাতে।

শারদ ঋতুতে সরোবর জলে
ভাসে কুমুদ কমল,
কমল কাননে মধু আহরণে
ছুটে আসে অলিদল।

কচি ধানখেতে বায়ু উঠে মেতে
দোলা দেয় তনু মন,
আগমনী সাথে শারদ প্রভাতে
শরতের আগমন।

শিশির ঝরানো সকাল বেলায়
শরতের রবি হাসে,
বাতাসে বাতাসে মধুর সুবাসে
আগমনী সুর ভাসে।
রচনাকাল : ১৬/৯/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Canada : 7  China : 36  Europe : 2  France : 10  Germany : 11  India : 329  Ireland : 27  Israel : 1  Japan : 7  
Montenegro : 1  Netherlands : 2  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 28  Sweden : 18  Ukraine : 10  United Kingdom : 20  United States : 255  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 6  Canada : 7  China : 36  Europe : 2  
France : 10  Germany : 11  India : 329  Ireland : 27  
Israel : 1  Japan : 7  Montenegro : 1  Netherlands : 2  
Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 28  Sweden : 18  
Ukraine : 10  United Kingdom : 20  United States : 255  Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন দশম পর্ব- আগমনী কাব্য-১০ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.