নামহীনাকে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আলমগীর বৈদ্য
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৭ , জুন
প্রকাশিত ১১ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ৭৬৩৮ জন পড়েছেন।
শরীর তোমার সবাই চায়।
মনের কথা জানে বা কে?
ফরসা কাঁধের জ্যান্ত আঁচিল
চুমতে দিলে জোৎস্নাকে!

তাইতো শহর ফেললো ছেয়ে
হারুণ-দেশের মরুর ঝড়
তাইতো আমি বেভুল হয়ে
কবরখানায় ফাঁদছি ঘর

ফাঁদ দেখেছি ঘুঘুর আগেই;
অন্ধে যেমন চাঁদ দেখে।
তোমার আঁচিল আমার হলো
চাঁদ কি পেল জোৎস্নাকে?

কিছু হিসেব মিললো না আর,
শরীর-মনের দ্বন্দই শেষ।
কিছু কান্না গিললো না কেউ,
প্রতিক্ষারা অনিমেষ।

তাইতো ফেলে অতীতঝোলা
শহর ছেড়ে চললো ভোলা;
দূরে সে কোন মায়ার আঁচিল
চুমছে আজও জোৎস্নাকে।
রচনাকাল : ২০/১০/২০১৭
© কিশলয় এবং আলমগীর বৈদ্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 24  Europe : 1  Germany : 11  Hungary : 1  India : 231  Indonesia : 2  Iran, Islamic R : 1  Japan : 4  
Morocco : 1  Norway : 1  Russian Federat : 3  Saudi Arabia : 17  Ukraine : 38  United Kingdom : 13  United States : 217  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 24  Europe : 1  
Germany : 11  Hungary : 1  India : 231  Indonesia : 2  
Iran, Islamic R : 1  Japan : 4  Morocco : 1  Norway : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 17  Ukraine : 38  United Kingdom : 13  
United States : 217  Vietnam : 4  


© কিশলয় এবং আলমগীর বৈদ্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নামহীনাকে by Alamgir Baidya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৬১৬
fingerprintLogin account_circleSignup