প্রকৃতির শিক্ষক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ২১৫৯২ জন পড়েছেন।
সেদিন ভোরের আলোয় একজন কৃষক 
আমাকে উপহার দিলো মাটির নরম গন্ধ, 
শেখালো জড়াজড়ি করে বেড়ে ওঠা ফসলের গান। 

সেদিন মধ্য দুপুরের কাঠফাটা রোদে একজন মেথর
আমাকে উপহার দিলো জীবানু বিহীন একটা রাস্তা, 
শেখালো কিভাবে পরিষ্কার রাস্তার ওপর নরম বোগেনভেলিয়া ছড়িয়ে দিতে হয়। 

সেদিন বিকেলের পড়ন্ত ছেলেমানুষিতে 
একজন গৃহপরিচারিকা, 
আমাকে ধোঁয়া ওঠা চা আর গরম জিলিপির কামড় উপহার দিলো প্লেটে সাজিয়ে। 
শেখালো কিভাবে আলো হয়ে পাশে থাকা যায় 
মানুষের প্রতিটি প্রয়োজনে। 

সেদিন সন্ধ্যের নিভে আসা আলোর শহরে
একজন শ্রমিক 
আমাকে নিজে হাতে বানানো একটা লোহার বাক্স উপহার দিলো লড়াইগুলো যত্ন করে সাজাতে। 
শেখালো কিভাবে অন্ধকারের পিছনে ফসফরাস হয়ে জ্বলে থাকা যায় সারাক্ষণ। 

সেদিন পেঁচা ডাকা রাতের ঘুমন্ত বিছানার পাশে
নিশ্চিন্দিপুরের এক পাগল বাউল, 
আমাকে বেল ফুলের মালা জড়ানো একখানা একতারা উপহার দিলো স্বপ্নগুলো নতুন করে বুনতে। 
শেখালো কিভাবে ভিড়ের মাঝেও চিৎকার করে বলা যায়, " আহা রে জীবন! আমি তোকেই ভালোবাসি! " 

প্রকৃতির নিজস্ব শিক্ষকরা আমাদের ঘিরে রয়েছে আজন্মকাল_ গ্ৰাম থেকে গ্ৰামান্তরে, 
মায়ের বুকের ওমের মতো।
রচনাকাল : ৩১/৮/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 16  China : 23  Europe : 21  France : 2  Germany : 7  Hungary : 1  India : 308  Iran, Islamic R : 1  Ireland : 29  
Japan : 2  Romania : 1  Russian Federat : 9  Saudi Arabia : 19  Ukraine : 3  United Arab Emi : 1  United Kingdom : 16  United States : 278  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 16  China : 23  Europe : 21  
France : 2  Germany : 7  Hungary : 1  India : 308  
Iran, Islamic R : 1  Ireland : 29  Japan : 2  Romania : 1  
Russian Federat : 9  Saudi Arabia : 19  Ukraine : 3  United Arab Emi : 1  
United Kingdom : 16  United States : 278  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রকৃতির শিক্ষক by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৭১৩