আবোল তাবোল কথা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দেবাশিস পাল
দেশ : India , শহর : Bishnupur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ১২৭৪২ জন পড়েছেন।
DEBASIS PAL
মাঝে মাঝে ছোট্ট খোকা
বলে ফেলে,
আবোল তাবোল কথা।
এই তো সেদিন,
ঘুমের থেকে উঠে এসে,
বলল আমায় -
জানো কাকা, 'দেখলুম আমি
খাচ্ছে তিনটে ইঁদুরে
তিনটে বিড়ালকে' ।
অবাক হয়ে জিজ্ঞাসিনু আমি, 
কি বললি রে? 

তখন খোকা লজ্জা পেয়ে, 
বলল আমায় জিভ কামড়ে,
' কাকা, কাউকে বলো না
মাঝে মাঝে আজকাল আমি,
কি বলছি আবোল তাবোল,
নিজেও জানি না'।
' এই তো গত কালকে,
বললুম গিয়ে মাকে,
কেন তুমি আমাকে, 
 দিলে না পেরে পেঁপে।
ওই দেখো চেয়ে,
পেঁপে খাচ্ছে পাকা পাখিটিরে।
বলো মা তুমি,
এখন কি খাবো আমি?
মা আমায় কিছু না বলে, 
অমনি হাসল খিলখিলিয়ে;
তারপর বলল গিয়ে,
বাবার কাছে -
'শোনো তোমার ছেলে কি বলে''।

***********************
জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া
15/05/2020-16/05/2020
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 24  China : 46  Czech Republic : 1  Europe : 5  France : 2  Germany : 22  Hungary : 2  India : 371  Indonesia : 2  
Ireland : 7  Japan : 23  Russian Federat : 8  Saudi Arabia : 34  Sweden : 14  Taiwan : 1  Turkey : 1  Ukraine : 13  United Arab Emi : 1  United Kingdom : 28  
United States : 304  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 24  China : 46  Czech Republic : 1  
Europe : 5  France : 2  Germany : 22  Hungary : 2  
India : 371  Indonesia : 2  Ireland : 7  Japan : 23  
Russian Federat : 8  Saudi Arabia : 34  Sweden : 14  Taiwan : 1  
Turkey : 1  Ukraine : 13  United Arab Emi : 1  United Kingdom : 28  
United States : 304  Vietnam : 5  
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আবোল তাবোল কথা by DEBASIS PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.