শৈশব না হারায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩০১১ জন পড়েছেন।
শৈশব না হারায়
অতনু বসাক
০৮.০৫.২০২০
###########

মানুষ হতে আর চাই না
দিসনা মা এই সাজা
দু বছরে পারবো না মা
বইতে বই এর বোঝা।
মায়ের ইচ্ছা লেখা পড়ায়
প্রথম হতে হবে
খেলার মাঠেও থাকবো আগে
সবাই পিছে রবে।
সকালে তে ক্রিকেট কোচিং
দুপুর বেলায় স্কুল
বিকেল বেলায় আঁকা শেখা
না হয় যেন ভুল।
সন্ধ্যে বেলায় টিউশন আর
রাত্রে বাড়ির পড়া
জীবন চলে এমন ভাবে
রুটিন বাঁধা ধরা।
শৈশব টা হারিয়ে যাচ্ছে
এমন কয়েদ খানায়
যন্ত্র মানব তৈরী হবে
এ সব কারখানায়।
তাই বলি মা মানুষ করে
পাঠাস না আর ধরায়
স্বাধীন ভাবে শ্বাস নিতে চাই
শৈশব না হারায়।
                     Atanu Basak
রচনাকাল : ৮/৫/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 23  China : 26  Czech Republic : 1  Europe : 24  France : 3  Germany : 15  Hungary : 1  India : 360  Ireland : 6  
Japan : 6  Lithuania : 1  Malaysia : 1  Netherlands : 1  Philippines : 1  Russian Federat : 9  Saudi Arabia : 39  Ukraine : 9  United Kingdom : 26  United States : 394  
Vietnam : 5  Zambia : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 23  China : 26  Czech Republic : 1  
Europe : 24  France : 3  Germany : 15  Hungary : 1  
India : 360  Ireland : 6  Japan : 6  Lithuania : 1  
Malaysia : 1  Netherlands : 1  Philippines : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 39  Ukraine : 9  United Kingdom : 26  United States : 394  
Vietnam : 5  Zambia : 1  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শৈশব না হারায় by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৬৫