।।বিচার চাই।।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৮৮০ জন পড়েছেন।
সুকালে দিকে একটু জার করছিল
তাই ঘুমটাও বেশ জাকিয়ে দিচ্ছিলম।
তুখন মা এসে হেঁকে ডেঁকে উঠায়ে দিল।
উঠ্ কেনে সুকাল হল যে―
 এমনি মাথাটা ঝন্ ঝনায়ে উঠলো
ওমনি সময় হামার মরদ এসে বলল
সারারাত কি তুই কাজ করিস লাকি?
আমি তখন বলে উঠলাম―
আমি যুখন এই উঠি কেনে,
কাজ লা করার মানুষ আমি লয়।
সব মরদরা মুনে করে
মেয়েমানুষ মানুষ মানেই পায়ের ধূলা
হামাদের লাই কুনো সাধ, লাই কুনো আহ্লাদ
হামরা যে মেশিন বটি
হামরা বাড়ির বউ বটি তবু―
কেনে দিবি লাই হামাদের সন্মান।
মনে বড় দুখ্য হয় মেয়ে মানুষ বলে
এই কতাটা কাকে বুঝাবো বল দিকি?
 মেয়ে মানুষদের সন্মান দিয়ে দেখ কেনে
উরা কি করে তোদের লগে?
সংসারের লগে? একবারটি দেখ কেনে?
গতরটা লাগায়ে কাজ করবো সংসারে,
তখুন বলবি তুর সংসার,
কর্তব্যর বেলায় তুর
সব হামার লগে অথচ সন্মানের বেলাই
করিস গালমন্দ, তুখন বুঝায়ে দিস
কুনটা হামার আর কুনটা তোর
বাঃ―
মুখে বলিস সব তুর ,কিন্তু কুনোটাই হামার লয়।
মা দুগ্গা সেতো মেয়েমানুষ
তাকে পূজা করিস দিস সন্মান
আর হামার বেলায় করিস অপমান
 ইটা তোদের কেমন বিচার বল দিকি?
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 20  China : 32  Europe : 50  France : 4  Germany : 18  India : 465  Ireland : 41  Israel : 1  Japan : 15  Philippines : 1  
Romania : 1  Russian Federat : 12  Saudi Arabia : 36  Spain : 2  Turkey : 1  Ukraine : 7  United Kingdom : 26  United States : 629  Vietnam : 14  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 20  China : 32  Europe : 50  France : 4  
Germany : 18  India : 465  Ireland : 41  Israel : 1  
Japan : 15  Philippines : 1  Romania : 1  Russian Federat : 12  
Saudi Arabia : 36  Spain : 2  Turkey : 1  Ukraine : 7  
United Kingdom : 26  United States : 629  Vietnam : 14  
কবি পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
।।বিচার চাই।। by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৫৫