যদি কেটে যায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২২১৪৪ জন পড়েছেন।
যদি কেটে যায় এই অনাকাল,
শত্রুর জন্য স্বর্গের বাগান থেকে এনে দেবো গোলাপ।

যদি কেটে যায় বাতাসের বিষ,
সাগর মন্থন করে অমৃত তুলে এনে দেব সদ্যজাতকে।

যদি কেটে যায় বন্ধ পাথার,
ঘোর জঙ্গল থেকে এনে দেব অনাঘ্রাত ফল  কোনো এক প্রেমিককে।

যদি কেটে যায় স্পর্শহীনতার আকাল,
পাহাড়ের ঝরনা থেকে চুরি করে আনব জল আমার শেষ পুরুষটির জন্য।

যদি কেটে যায় এই দূরত্ব,
বিশ্ব সংসারের আকাশে বাতাসে উড়িয়ে দেব, ছড়িয়ে দেব, বিলিয়ে দেব শুধু চিঠি চিঠি আর চিঠি...... ভালোবাসার... ভালোরাখার।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 29  China : 30  Czech Republic : 1  Europe : 272  France : 4  Germany : 16  Hungary : 1  India : 436  Ireland : 59  Japan : 8  
Pakistan : 1  Russian Federat : 9  Saudi Arabia : 32  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 24  United States : 522  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 29  China : 30  Czech Republic : 1  Europe : 272  
France : 4  Germany : 16  Hungary : 1  India : 436  
Ireland : 59  Japan : 8  Pakistan : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 32  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 24  
United States : 522  Vietnam : 7  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যদি কেটে যায় by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৪৫