বৃষ্টি ভালবাসা অভিমান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রায়হান মুশফিক
দেশ : Bangladesh , শহর : Jessore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , আগষ্ট
প্রকাশিত ৪ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ২৮৪৭ জন পড়েছেন।

বৃষ্টির কথা আর কি বলব
বলতে গেলে তো সব বৃষ্টি প্রেমের কথা বলতে হয়!
সব বৃষ্টিই বুঝি নরম আবেগের প্রেমিকা হয়;
শীতল পরশ বুলিয়ে পাশ কেটে যায়।
বুঝতে দেয়না সেও ভালবাসে
অতিরিক্ত!
এই যাহ্.....
আমার অভিমান হয়েছে আজ
কত বৃষ্টি চেয়েছিলাম তখন
কেউ যে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে অপেক্ষায় ছিল বহুক্ষণ।
বৃষ্টি হবে শ্রাবণ ধারায়
বৃষ্টিস্নান করবে,
বৃষ্টিমাখা ভেজা চুল এলিয়ে
যতটা পারা যায়
দুহাত প্রসারিত করে
ঘুরবে উঠোনের কাদায়।
আমিও ভিজতাম নাহয় সেই কেউয়ের সাথে
কিছুটা দুরত্বে,
তবু একসাথে।
বৃষ্টির সময়জ্ঞান এত কম!
এই রাতের প্রথম প্রহরে ঢল নামাচ্ছে
বৃষ্টির ছাট গুলো গায়ে এসে টিটকারি দিয়ে যাচ্ছে।
অভিমানেই মুখ ফিরিয়ে নিচ্ছি অামি
বৃষ্টিস্নান যে তার হলোনা;
স্নান পর্ব কলেই সারতে হলো সন্ধ্যার আগেই।
তবু বৃষ্টি ভালবাসি
সেই কেউ, আমি
আমরা সবাই।
আর তাই বেলকনিতে দাড়িয়ে
বৃষ্টি দেখতে দেখতে কখন যে অভিমান গলে গেছে বুঝতে পারিনি।
রচনাকাল : ৩/৮/২০১৬
© কিশলয় এবং রায়হান মুশফিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 1  Canada : 5  China : 28  Czech Republic : 1  Europe : 2  France : 1  Germany : 8  India : 260  Ireland : 2  
Japan : 2  Netherlands : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  Ukraine : 34  United Kingdom : 13  United States : 280  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Bangladesh : 1  Canada : 5  China : 28  
Czech Republic : 1  Europe : 2  France : 1  Germany : 8  
India : 260  Ireland : 2  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 22  Ukraine : 34  United Kingdom : 13  
United States : 280  Vietnam : 3  


© কিশলয় এবং রায়হান মুশফিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বৃষ্টি ভালবাসা অভিমান by Raihan Musfiq is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৯৩
fingerprintLogin account_circleSignup