রমণীর অাত্মহুতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রায়হান মুশফিক
দেশ : Bangladesh , শহর : Jessore

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৬ , আগষ্ট
প্রকাশিত ৪ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ২৮৪৫ জন পড়েছেন।
অতঃপর ভেসে যায় মেঘের ঘুড়ি,
লাটাই সুতো পড়ে থাকে অগোছালো।
রিক্ত হাতের রমণীটি দীর্ঘশ্বাস ফেলে
ছুটে যায় শুন্য পথে। একাকিত্বই একমাত্র সঙ্গী তার।
দুর থেকে সবুজেরা ডাকে, সাজেকের টিলার মাথা উবু হয়ে থাকে।
কচি শেওলার তলে কালোজল-
রিক্ত হস্ত ধুয়ে দিতে চায়।
লাটাই সুতো ছেড়ে আসা ছেলেটি
মেঘের রাজ্যে বিলীন।
বাঁচতে চেয়েছিল রমণীটি-
ঝর্ণার জলে
সবুজের আবেশে
শেওলার তলে
নিঃশব্দের বাতাসে।
একে একে সব ছেড়ে যায়,
খালি হতে হতে শুন্যের কোটায় পৌঁছায়।
একাকিত্বই একমাত্র সঙ্গী তার।
সবুজ শুধুই মুগ্ধ করে
একসাথে কাঁদে, হাসে।
শুন্য রমণীরে গ্রহণ করে না-
ভালবাসে যদিও।
শেওলায় সবুজ মেখে থাকে
তবু ডাকে-
রিক্ত রমণীটি দীর্ঘশ্বাস ফেলে ছুটে যায় শুন্যপথে।
কালোজলে শেষবার
দু-গালের টোল পড়া দেখে,
দু-কপোলের কান্নার দাগ।
শেওলার জলে তলিয়ে যায় রমণীর দেহ !
উপরে আবার এক হয়ে যায়
শেওলার সবুজ।
রচনাকাল : ২/১১/২০১৬
© কিশলয় এবং রায়হান মুশফিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 13  Czech Republic : 1  Europe : 20  Germany : 10  India : 222  Ireland : 1  Japan : 14  Latvia : 1  Lithuania : 1  
Netherlands : 1  Russian Federat : 2  Saudi Arabia : 20  Ukraine : 36  United Kingdom : 15  United States : 231  Vietnam : 17  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 13  Czech Republic : 1  Europe : 20  
Germany : 10  India : 222  Ireland : 1  Japan : 14  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 20  Ukraine : 36  United Kingdom : 15  United States : 231  
Vietnam : 17  


© কিশলয় এবং রায়হান মুশফিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রমণীর অাত্মহুতি by Raihan Musfiq is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫৯২
fingerprintLogin account_circleSignup