শুভ নববর্ষের কবিতা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৬ টি দেশ ব্যাপী ৪১৩৩৭৩ জন পড়েছেন।
স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-1427
শুভ নববর্ষের কবিতা        প্রথম পর্ব
          কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


চলে গেল বসন্ত। ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সবমলিনতা। পয়লা বৈশাখের নতুন সকালে, দোলা লাগুক সবাকার প্রাণে প্রাণে, আর আনন্দের এই পূণ্য শুভক্ষণে আজ বাংলা কবিতা আসরের সকল শ্রদ্ধেয় কবিগণকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।


“শুভ নববর্ষ”


নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি॥


আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, আসুন রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর-1427 !  করোনার আক্রমণ থেকে নিজে বাঁচতে আর অপরকে বাঁচাতে সতর্কতা অবলম্বন করে আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। বাইরে বার হবেন না। ঘরের কোণে বন্দী থাকুন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকুন। সবাইকে দূরে রাখুন। নিজে বাঁচুন অপরকে বাঁচান। সু্স্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


শুভ নববর্ষের কবিতা প্রথম পর্ব
                কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ নববর্ষ আজি, পয়লা বৈশাখ,
পুরাতন গ্লানি যত সব মুছে যাক।
আজি শুভ নববর্ষে পাখি গীত গায়,
অজয়ের জলে রবি কিরণ ছড়ায়।


পুস্পিত কাননে হেরি সব কলি ফুটে,
বর্ষ বরণেতে গৃহে শঙ্খ বেজে উঠে
আসিল নুতন বর্ষ, নুতন পোশাক,
শুভ নববর্ষ আজি, পয়লা বৈশাখ।


বন্দীদশা সকলের শুন সর্বজন,
শুভ নববর্ষে তবু প্রফুল্লিত মন।
কবিতার আসরের যত কবিগণ,
নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ।


গৃহে বন্দী থাকি করো বর্ষরে বরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ১৪/৪/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 21  China : 36  Czech Republic : 1  Europe : 2  France : 2  Germany : 7  Hungary : 3  India : 516  Ireland : 60  
Japan : 31  Poland : 1  Romania : 4  Russian Federat : 8  Saudi Arabia : 26  Sweden : 10  Ukraine : 11  United Kingdom : 26  United States : 614  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 21  China : 36  Czech Republic : 1  
Europe : 2  France : 2  Germany : 7  Hungary : 3  
India : 516  Ireland : 60  Japan : 31  Poland : 1  
Romania : 4  Russian Federat : 8  Saudi Arabia : 26  Sweden : 10  
Ukraine : 11  United Kingdom : 26  United States : 614  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুভ নববর্ষের কবিতা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.