চেয়েছিল মন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ৬৫০৯৬ জন পড়েছেন।
Purbali Chakrabarty

নইতো কোনো সখের লেখক
নইতো বড়ো কবি
অতি সাধারণ এক সে মনে
স্বপ্ন গুলোর ছবি।

আবেগ গুলো নেইতো আজ 
নিজের মধ্যে গোপন
একটা সময় ভেবেছিল মন
সবকিছুকেই আপন।

স্বপ্নগুলো বড়ই অতীত
 আবেগগুলো ও পণ্য
একটা সময়  চেয়েছিল মন
স্বপ্ন  ছোঁয়ার জন্য।

স্বপ্ন এখন অনেক সে দূর
স্বপ্ন গুলো ও স্বপ্ন
 খাতার পাতায় আঁকিবুকি 
নতুন কিছুর জন্য।

শব্দের পর শব্দ জুড়ে
পাইনা তবু ভাষা
জীবন যে আজ বড়ই খেলো
হারিয়ে গেছে আশা।।




রচনাকাল : ২৭/২/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 12  Europe : 20  France : 3  Germany : 4  Hungary : 3  India : 218  Iran, Islamic R : 1  Ireland : 13  Israel : 1  
Japan : 2  Netherlands : 1  Russian Federat : 4  Saudi Arabia : 10  Sweden : 15  Taiwan : 1  Ukraine : 4  United Kingdom : 8  United States : 206  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 12  Europe : 20  France : 3  
Germany : 4  Hungary : 3  India : 218  Iran, Islamic R : 1  
Ireland : 13  Israel : 1  Japan : 2  Netherlands : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 10  Sweden : 15  Taiwan : 1  
Ukraine : 4  United Kingdom : 8  United States : 206  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চেয়েছিল মন by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২৫৫৮২