লিখছি তোমার জন্য
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : Ranjan Nandi
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২৯৬৬৭ জন পড়েছেন।
চুপ করে কেন 
    বসে থাকো তুমি
খুব ভোরে আজ
   একাকি!

টুপ করে জল
    পরে এসে দিল
চোখ ভিজে পথ
    দেখো কি।

ডাক নাম নিয়ে
    শুরু হয়ে যায়
শেষ হয়ে গেল
    হিসাবে।

থাক না আজ
    পিছুটান ভুলে
আঙুলের ফাঁকে 
    মেলাবে।

এসবের নাম
    প্রতিদিন নয়
ভুসোকালি ভেজে
    বৃষ্টি।

নিয়নের আল
    জ্বলে নিভে গেল
দেখে নিল এক 
    দৃষ্টি।

ঘুর পথ ঘোরা
    সোজা পথ সোজা
সবকিছু চেনে 
    লাট্টু।

চোখের পাতায়
    কালি জমে যায় 
মন ছুয়েছে
    মাত্র।

নামাবলি রোজ
    দরকার হয়
চেনা বামুনের
    পৈতে।
রচনাকাল : ১৩/৭/২০১১
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 35  Canada : 12  China : 117  Europe : 28  France : 38  Germany : 48  Iceland : 31  India : 439  
Ireland : 2  Israel : 12  Japan : 3  Latvia : 1  Morocco : 1  Netherlands : 13  Norway : 32  Philippines : 1  Poland : 1  Russian Federat : 8  
Russian Federation : 12  Saudi Arabia : 38  Sweden : 12  Ukraine : 42  United Kingdom : 32  United States : 500  Uzbekistan : 1  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 35  Canada : 12  
China : 117  Europe : 28  France : 38  Germany : 48  
Iceland : 31  India : 439  Ireland : 2  Israel : 12  
Japan : 3  Latvia : 1  Morocco : 1  Netherlands : 13  
Norway : 32  Philippines : 1  Poland : 1  Russian Federat : 8  
Russian Federation : 12  Saudi Arabia : 38  Sweden : 12  Ukraine : 42  
United Kingdom : 32  United States : 500  Uzbekistan : 1  Vietnam : 4  
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
লিখছি তোমার জন্য by Ranjan Nandi is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.