শিশুরা ভগবানের সমান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ইন্দ্রানী দলপতি
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৬১২১ জন পড়েছেন।
Indrani Dalapati
ছোট্ট দুটো হাত, আদো আদো বোল, 
সেদিনও সে শব্দ তুলতে শেখেনি,
শেখেনি সে প্রতিবাদ করতে।
নিষ্পাপ চোখদুটো চেয়ে থাকে ঠায়,
এর-ওর মুখে জিজ্ঞাসু দৃষ্টিটা চায়,
কাজ করে, ওরা জানে শুধু কাজ করতে।
হিসাব রাখে না কেউ, মনে রাখা তো দূর!
ওদের বুকেও জল থৈ থৈ,
পিঠের বোঝা নিয়েছে জবরদখল
ভেসে যাবে? সে রাস্তাই বা কৈ!
প্রথমে চামড়াগুলো লাল হয়,
তারপর হয় কালো, শেষে একদম পুরু।
মিলে যায় মাড়, মিশে যায় মার,
ঝনঝন করে দিন শুরু।
মানুষেরা এড়িয়ে যায়, গা বাঁচিয়ে চলে,
দূর থেকে দয়া ছুঁড়ে অবজ্ঞা করে দান।
সভ্যতা হেসে ওঠে, করে ভ্রূকুটি,
চারিপাশে শোনা যায় - "শিশুরা ভগবানের সমান"।।

রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 26  China : 43  Europe : 3  France : 2  Germany : 19  India : 392  Ireland : 48  Japan : 4  
Pakistan : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 34  Sweden : 14  Ukraine : 11  United Kingdom : 20  United States : 441  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 26  China : 43  
Europe : 3  France : 2  Germany : 19  India : 392  
Ireland : 48  Japan : 4  Pakistan : 1  Philippines : 1  
Romania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 34  Sweden : 14  
Ukraine : 11  United Kingdom : 20  United States : 441  Vietnam : 8  
কবি পরিচিতি -
                          ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। 
ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়।
তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে। 
                          
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিশুরা ভগবানের সমান by Indrani Dalapati is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৬৪