মনের খোঁজে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অজয় হাজরা
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ৫ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ১৫৫৭০ জন পড়েছেন।
হটাৎ  যদি মন যে বলে
	বলব আমি তোমার সাথে কথা
কেন বারন করে তারে
	তুমি দিচ্ছ মিছে ব্যাথা।
মনের ভাষা মন যে বোঝে
	ভাবতে তাকে দাও,
রঙের সাথে রং মিলিয়ে
	মুক্ত কণ্ঠে গাও।
শৈশবেরই মনটা তখন,
	পুরোই ছিল কাঁচা,
বুঝতে তুমি শিখিয়েছিলে 
	হাসির সাথে বাঁচা।
আমার চলার পথে 
	তোমার মলীন স্পর্শ,
তোমার নীরব থাকার ক্ষনে
	সে যে বিরল সুখের হর্ষ।
আমি দেখেছি সোনালী রৌদ্দুর –
	পড়তে তোমার মুখে,
কখনো দেখতে চাইনা তোমায়
	বৃষ্টি ভেজা চোখে।
তোমার দেওয়া সাহস,
	তোমার দেওয়া ক্ষনিক আশা-
হৃদয় মাঝে জাগিয়েছিল
	সে এক নতুন ভাষা।
তোমার অনুভূতির পথে,
	হটাৎ চলে যাওয়া –
সে যে ছিল 
	পশ্চিমী এক হাওয়া।

আমি ত্যাগের মাঝে তোমার ত্বরে
	আজ হারিয়ে গেছি তাই,
তোমার দিবা-রাত্রির সুখের মাঝে
তাই আজও, আমি তোমায় ফিরে পাই।
রচনাকাল : ১১/৬/২০১১
© কিশলয় এবং অজয় হাজরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 22  Bangladesh : 12  Cambodia : 12  Canada : 18  Cape Verde : 1  China : 81  Europe : 23  France : 2  Germany : 28  
Iceland : 12  India : 469  Israel : 16  Japan : 5  Netherlands : 12  Norway : 31  Pakistan : 1  Russian Federat : 11  Russian Federation : 29  Saudi Arabia : 33  
Singapore : 1  Sweden : 12  Ukraine : 49  United Kingdom : 26  United States : 2531  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 22  Bangladesh : 12  Cambodia : 12  
Canada : 18  Cape Verde : 1  China : 81  Europe : 23  
France : 2  Germany : 28  Iceland : 12  India : 469  
Israel : 16  Japan : 5  Netherlands : 12  Norway : 31  
Pakistan : 1  Russian Federat : 11  Russian Federation : 29  Saudi Arabia : 33  
Singapore : 1  Sweden : 12  Ukraine : 49  United Kingdom : 26  
United States : 2531  Vietnam : 5  
© কিশলয় এবং অজয় হাজরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনের খোঁজে by Ajoy Hazra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৪১