রবির প্রতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পায়েল মুখার্জ্জী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১২ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১১৭২ জন পড়েছেন।
সাহিত্যে যার সৃষ্টি আছে কিন্তু বিনাশ নেই,
আদি আছে কিন্তু অন্ত নেই।
তুমি হলে সেই উজ্জ্বল নক্ষত্র
যাকে সকল নক্ষত্রের মাঝেও চিহ্নিত করা যায়।
তুমি রবি, তুমি কবি,
তুমি লেখক, তুমিই প্রেমিক,
তোমার লেখার জাদুতে হয়েছি মুগ্ধ
তাই তোমার চরণে নিজেরে করি সমর্পণ।
ভালোবাসি ভালোবাসি 
বলতে কোনো দ্বিধা নেই আর;
অভাগীরে যদি দাও ঠাঁই
ধন্য হবে মোর জীবন।
ভালোবাসার মানে তো শিখিয়েছ তুমি
তোমার প্রতিটি কাব্যে, প্রতিটি গানে।
বিচ্ছেদের জ্বালাও যে বড় কঠিন
সেও তো তোমারই শেখানো।
তবুও যতই বিচ্ছেদ আসুক
সহ্য করার শক্তি দিও প্রাণে।
যেন দুঃখ ভুলে থাকতে পারি
তোমার কাব্যে ও গানে।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 2  Europe : 5  France : 2  Germany : 9  India : 133  Ireland : 1  Japan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 25  
Ukraine : 1  United Kingdom : 11  United States : 164  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 2  Europe : 5  France : 2  
Germany : 9  India : 133  Ireland : 1  Japan : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 25  Ukraine : 1  United Kingdom : 11  
United States : 164  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।  
                          
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রবির প্রতি by Payel Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮৮৮