অন্তর রবি, তোমায় খুঁজি !!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আশিস মণ্ডল
দেশ : India , শহর : লিলুয়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৫ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ২৭৩৩ জন পড়েছেন।
তুমি শুধু নও ২৫শে বৈশাখের --
আবার ২২শে শ্রাবণেরও নও কেবলি
আছ প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে
মাস,বছর ... কিম্বা যুগ-যুগান্ত ধরি।
তোমার সংগীত,কবিতা, উপন্যাস
গল্প, প্রবন্ধ,নাটক,চিত্রমালা কিম্বা চিঠি
সুখ-দুঃখ, হাসি-কান্না,বেদনায়
প্রেম-বিরহ-যাতনায় হলো চিরসঙ্গী !!
বিস্মিত,বিমোহিত হয়ে ভালোবাসায়
বিনম্র শ্রদ্ধায়,তাই নত হলেম আমি।
হে কবি !!
তোমাতে মিশে নিভৃতে অনুভব করি
অক্ষি সম্মুখে আজ নও তুমি শুধু ছবি,
তুমি অতীত,বর্তমান,ভবিষ্যতের মিলনী
উদাসী হাওয়ায় ঝিরিঝিরি বারিধারায়
শ্রাবণ সন্ধ্যায় নীল দিগন্তে জেগে ওঠা
সত্য, প্রেম, সৌন্দর্য্যের এক অনন্ত পিয়াসী !!
তোমার সীমাহীন সৃষ্টি-সমুদ্রে ডুবে
নুড়ি খুঁজে বেড়াই, কুড়িয়েই যাই.... 
আজও একান্তে নীরবে পথ চলি !!
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 3  Europe : 3  Germany : 11  India : 140  Iran, Islamic R : 1  Iraq : 1  Ireland : 1  Saudi Arabia : 20  United Kingdom : 13  
United States : 126  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 3  Europe : 3  Germany : 11  
India : 140  Iran, Islamic R : 1  Iraq : 1  Ireland : 1  
Saudi Arabia : 20  United Kingdom : 13  United States : 126  Vietnam : 2  
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্তর রবি, তোমায় খুঁজি !! by Ashis Mandal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৯