বসন্ত বাহার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৩২০ জন পড়েছেন।
Juthika Debnath
শীতের বিদায় বার্তা দেয়- এসেছে নব বসন্ত,
রঙিন ফুলে, ফলে বনানী সাজে,রক্তিমায় রাঙে দিগন্ত।
ঝরাপাতা লুটায় ধরনী পরে,মলয় বাতাস বায়,
 তরুশাখা সাজে নব বসনে, সবুজ পত্রালিকায়।
আম্র মঞ্জরী ছেয়েছে আজি রসালের শাখে শাখে,
কচি কচি আম উঁকি মারে পল্লবের ফাঁকে ফাঁকে।
 ব্যাকুল কোকিল কুঞ্জে কুঞ্জে কুহু কুহু গীত গায়,
পাতার ফাঁকে আড়াল খোঁজে মিলনের তিয়াসায়।
ফাগুনের আগুন লাগে কিংশুকে,অশোক, শিমূল,পলাশে,
বহ্নিশিখার রক্তিম আভা ছায় প্রভাত আকাশে।
কৃষ্ণচূড়া, রাধাচূড়ার বন রূপে মন মাতায়,
বৃন্ত হ'তে খসে পড়ে ফুল বনতলে বিছায়।
শ্যামলীমা ভরা আমলকি বনে  শাখে লাগে হিন্দোল,
দখিনা বাতাসে পাতার নাচনে  উঠে ঝিরিঝিরি বোল।
প্রজাপতি উড়ে ঘাসে ঘাসে, রঙিন ফুলে, পাতায়,
দিশেহারা হ'য়ে কিসের খোঁজে ঘুরে মাধবীলতায়।
চৈতি মধুমাসে দোল উৎসবে বয় আনন্দের বান,
রঙের ফোয়ারায় নিজেরে রাঙিয়ে গাই বসন্তের গান।




রচনাকাল : ১/৪/২০২১
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 9  China : 10  Czech Republic : 1  Europe : 25  France : 2  Germany : 9  India : 190  Ireland : 11  Japan : 3  
Pakistan : 1  Romania : 3  Russian Federat : 3  Saudi Arabia : 20  Ukraine : 3  United Kingdom : 13  United States : 272  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 9  China : 10  Czech Republic : 1  
Europe : 25  France : 2  Germany : 9  India : 190  
Ireland : 11  Japan : 3  Pakistan : 1  Romania : 3  
Russian Federat : 3  Saudi Arabia : 20  Ukraine : 3  United Kingdom : 13  
United States : 272  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত বাহার by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩২৩২