অনন্তের পথিক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোনালিসা রায়
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ২২ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ২২৬২০ জন পড়েছেন।
খুলি বাতায়ন, চেয়ে আছে মন
   দূর নীলিমার পাড়ে ।
সেথা হারিয়ে গেছে হাজার তারা 
      মেঘের চাদরে ।
যেথা হারিয়ে গেছে খুশির চাঁদ 
     অমাবস্যার রাতে,
আঁধার ভয়ে ডালপালা সব
  শিরশিরিয়ে কাঁপে। 
    ঢেউ ঢেউ চোখেতে,
 পুলক রেণু মাখা মনেতে,
একদিন যা ছিল তোমার 
  আজ অবসাদে ডুবে গেছে,
    জীবনতরী খাদে। 
   এখন আমি অবসন্ন,
  বয়স করেছে আমায় 
    নিয়ত ছিন্নভিন্ন। 
    যেতে হবে বহুদূর
   অজানা কোন সে পথে
    যেথায় অপেক্ষা রত
  কোন্ সে কবি দ্বার খুলে 
     সেথা যাব আমি 
  পুরানো খোলস ফেলে
    নতুন অতিথি হয়ে।। 
রচনাকাল : ২২/৩/২০২১
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 12  China : 9  Europe : 22  France : 2  Germany : 10  India : 157  Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 2  
Japan : 2  Pakistan : 1  Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 15  United States : 179  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 12  China : 9  Europe : 22  
France : 2  Germany : 10  India : 157  Indonesia : 1  
Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 2  Pakistan : 1  
Saudi Arabia : 18  Turkey : 1  Ukraine : 3  United Kingdom : 15  
United States : 179  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।

উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।

লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী। 
                          
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অনন্তের পথিক by Monalisa Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৫২৬