শিক্ষক দিবস
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মোনালিসা রায়
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ২২ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ২২৬১৫ জন পড়েছেন।
শিক্ষক মোদের প্রাণের গুরু
আদর্শের প্রতীক,
তাঁদের দেখানো পথে
ছাত্র-ছাত্রীরা পথিক।

শিক্ষক  জ্বালান জ্ঞানের প্রদীপ
আলোর পথ-যাত্রী,
অণুসরণে পথ চলে
সকল ছাত্র-ছাত্রী।

শিক্ষক ঘটান শিক্ষার প্রসার
অশিক্ষার আকাশে,
ছাত্র-ছাত্রীদের প্রতিভার
বিকাশ ঘটাতে।

ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার
শিক্ষকরাই যে গড়েন,
শিক্ষক সকল ব্যস্ত থাকেন
শিক্ষাদানের কাজে।

শ্রদ্ধা, ভক্তি, সম্মান করলে
সাফল্যতা আসে,
পিতার আসনে বসালে তাঁদের
গর্বে বুক ফাটে।

আদর্শ শিক্ষক হলেন
আঁধার পথের বাতি,
তাঁদের নিরন্তর ভালোবাসায়
উঠবে গড়ে প্রকৃত জাতি।।
রচনাকাল : ৩০/৮/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 6  Canada : 64  China : 21  Europe : 36  France : 4  Germany : 13  Hungary : 9  India : 541  Iran, Islamic R : 1  Ireland : 23  
Japan : 3  Philippines : 1  Romania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 14  Sweden : 9  Ukraine : 3  United Kingdom : 20  United States : 443  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 6  Canada : 64  China : 21  Europe : 36  
France : 4  Germany : 13  Hungary : 9  India : 541  
Iran, Islamic R : 1  Ireland : 23  Japan : 3  Philippines : 1  
Romania : 1  Russian Federat : 6  Saudi Arabia : 14  Sweden : 9  
Ukraine : 3  United Kingdom : 20  United States : 443  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।

উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।

লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী। 
                          
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিক্ষক দিবস by Monalisa Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৫২১