দরদী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২২৩৩ জন পড়েছেন।
মুঠোফোন বাজতেই সাবিত্রীদেবী শুনলেন ছেলের কন্ঠস্বর, "মা, অফিসের পথে একটা করুণ দৃশ্য দেখলাম। ফুটপাতে বসে একজন অশীতিপর বৃদ্ধা এক বয়াম লজেন্স বিক্রি করছেন। করুণ কন্ঠে হাঁকছেন, 'লজেন্স নেবেগো বাছা'? কেউ কিনছেন, কেউ এড়িয়ে যাচ্ছেন। দু'চারটি বিক্রি হলেই তাঁর মুখে ফুটে উঠছে অনাবিল হাসি। বুড়িমাকে দেখে ঠাম্মির মুখটা বারংবার ভেসে উঠছিল। ছলছলে চোখে এগিয়ে গিয়ে বুড়ীমার পুরো লজেন্সের বয়ামটাই কিনে নিলাম। তিনি অনেক আশীর্বাদ করলেন। তারপর লজেন্সগুলো কাছের পথশিশুদের বিলিয়ে দিলাম।"

সাবিত্রীদেবী বললেন,"সাবাস বাবা! সারাজীবন এভাবেই দীন-দুঃখীদের সাহায্য করে যেও"।
রচনাকাল : ৩/৮/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 41  Czech Republic : 1  Europe : 1  France : 33  Germany : 67  Hong Kong : 3  India : 689  Ireland : 1  
Italy : 1  Japan : 5  Lithuania : 3  Netherlands : 5  Norway : 27  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 23  South Africa : 1  
Sweden : 8  Switzerland : 1  Ukraine : 31  United Kingdom : 22  United States : 291  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 41  Czech Republic : 1  
Europe : 1  France : 33  Germany : 67  Hong Kong : 3  
India : 689  Ireland : 1  Italy : 1  Japan : 5  
Lithuania : 3  Netherlands : 5  Norway : 27  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 23  South Africa : 1  
Sweden : 8  Switzerland : 1  Ukraine : 31  United Kingdom : 22  
United States : 291  Vietnam : 3  
লেখিকা পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দরদী by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩২৫৫