কার্গিল বিজয় দিবস
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : মোনালিসা রায়
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ২২ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ২২৬১৯ জন পড়েছেন।
Monalisa Roy
অন্যায়ভাবে হানল আঘাত
   পাকিস্তানি জঙ্গি, 
    কার্গিল শিখরে। 
তার যোগ্য জবাব দিল, 
 ভারতের বীর সৈনিকেরা 
     অদম্য উৎসাহে, 
দুঃসাহসিক সমর কৌশলে। 
স্বাধীনতার পরে কাশ্মীর 
ছিল ভারতের ই অংশ, 
পাকিস্তানের লোলুপ দৃষ্টি 
যতই ছিনিয়ে নিতে চাও
  ব্যাঘ্র নখদন্ত দিয়ে, 
পারবে না, পারবে না কিছুতেই। 
আগলে তাকে রাখবে 
  ধরে চিরদিন, তোমরা 
  ভারতের অমর সৈনিক। 
   জীবন করিয়া দান 
 সেদিন অচিরেই পরাস্ত 
      হল পাকিস্তান। 
কার্গিল ছেড়ে পিছু হঠল, 
এই তো তাদের মনোবল। 
যুদ্ধে জিতে বিজয়মাল্য 
  এনে দিলে তোমরা ভারতের হাতে 
তোমরা ভারতের অমর সন্তান।
  চলে গেলে কত ভারত মায়ের 
          বীর সন্তান, 
হাস্যমুখে দিলে জীবন বলিদান। 
 আকাশে বাতাসে থাকবে 
   লেখা ভূস্বর্গ কাশ্মীর। 
 প্রতি জনপদে, মানুষের অন্তরে 
   ভ্রমণ পিপাসু আছো
যত মানুষেরা নির্ভয়ে থাকো। 
এসো, এসো বার বার কাশ্মীরে
কাশ্মীর ছিল, কাশ্মীর আছে
    তোমাদেরই সাথে। 
কাশ্মীর থাকবে ভারতের ই
চোখ রাঙানি, অন্যায় যতই থাক না 
ওই লোভী ক্ষুধার্ত আছে যত
জঙ্গিবাহিনী পরাস্ত হবে জেন, 
আছে যে আমাদের বীর সৈনিক 
তোমাদের হারাবে বার বার, 
 সেলাম, সেলাম, সেলাম।। 
   
     

রচনাকাল : ১৩/৭/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 33  China : 18  Europe : 47  France : 1  Germany : 19  India : 398  Iran, Islamic R : 1  Ireland : 17  
Japan : 5  Lebanon : 1  Mongolia : 1  Morocco : 1  Netherlands : 1  Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 44  Sweden : 9  Turkey : 1  
Ukraine : 8  United Kingdom : 28  United States : 348  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 33  China : 18  
Europe : 47  France : 1  Germany : 19  India : 398  
Iran, Islamic R : 1  Ireland : 17  Japan : 5  Lebanon : 1  
Mongolia : 1  Morocco : 1  Netherlands : 1  Romania : 2  
Russian Federat : 9  Saudi Arabia : 44  Sweden : 9  Turkey : 1  
Ukraine : 8  United Kingdom : 28  United States : 348  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          মোনালিসা রায় ১১ই ফেব্রুয়ারি হাওড়া জেলায় জন্মগ্রহণ করেন।

উনি অনার্স গ্রাজুয়েট ও এম. এ। লেখালেখি করতে উনি খুবই ভালোবাসেন। ওনার লেখালেখির অনুপ্রেরণা ওনার বাবা, মা।

লেখালেখি ছাড়াও আঁকা, গানেও উনি সমান উৎসাহী। 
                          
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কার্গিল বিজয় দিবস by Monalisa Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৫২৫