ব্যর্থ প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পায়েল মুখার্জ্জী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১২ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১১৪০ জন পড়েছেন।
এখনও মাঝে মাঝে
দুর থেকে বুঝতে পারি
তোমার নিশ্বাসের গন্ধ,
ভুলিনি ভেবোনা মনে আছে আজও
কী করে ভুলবো তোমাকে?
সেই চিরনতুন মুখ!
প্রথম দিনের কথা মনে আছে আজও,
টিউশনির মাঝে তোমার খাতায়
আমার চোখ;
তোমার সেই অমূল্য নামখানি
স্বার্থক করেছিল আমার হৃদয়কে।
কিন্তু স্বার্থকতা পেলাম না আমি
ব্যর্থ করে দিয়ে চলে গেছ তুমি,
থাকো সুখে তুমি, আজও আমি চাই,
কিন্তু সত্যিই কী সুখে আছো
আমাকে ছাড়া?
হয়তো বা কেউ নতুন রূপে,নতুন সাজে
করেছে তোমায় মুগ্ধ
কিন্তু সেই মূল্যবান সময় যা ছিল শুধু
তোমার আর আমার
তা কী কখনও ফিরিয়ে দিতে পেরেছে তোমাকে?
থাকো বন্ধু সুখে,
চিরবিদায় নিলাম আজকে
তোমার হৃদয় হতে।
রচনাকাল : ১৬/৫/২০২০
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 17  China : 18  Europe : 82  France : 5  Germany : 15  Hungary : 1  India : 344  Iran, Islamic R : 1  Ireland : 6  
Japan : 6  Kyrgyzstan : 1  Romania : 1  Russian Federat : 10  Saudi Arabia : 27  Singapore : 1  Ukraine : 10  United Kingdom : 22  United States : 265  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 17  China : 18  Europe : 82  
France : 5  Germany : 15  Hungary : 1  India : 344  
Iran, Islamic R : 1  Ireland : 6  Japan : 6  Kyrgyzstan : 1  
Romania : 1  Russian Federat : 10  Saudi Arabia : 27  Singapore : 1  
Ukraine : 10  United Kingdom : 22  United States : 265  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।  
                          
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ব্যর্থ প্রেম by Payel Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৭৫