আমি মানুষ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শরীফ মোঃ সালমান
দেশ : Bangladesh , শহর : ঢাকা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ৫ টি লেখনী ৩৬ টি দেশ ব্যাপী ৫০৫৭ জন পড়েছেন।
আমি মানুষ সকল সৃষ্টির সেরা
দেবতার চেয়ে বড়
আমার জন্য ই সকল সৃষ্টি 
বিশ্বে হয়েছে জড়ো। 

মৃত্যুর ভয়ে বিচলিত হয়ে আমি 
যদি শির নত করি
তবে হয়ে যাবো  সেই কাপুরুষ
যার মূল্য নাই কানাকড়ি।

মানুষের পূজা করিনা আমি 
করিনা দেবতার পূজা 
মাথা নত করে নিতে চাই না আমি 
আশীর্বাদের বোঝা। 

যদি কেহ চাও দুর হয়ে যাও
আমার থেকে বহু দুর 
জাগতিক স্বার্থের যত ভজনালয় 
ভেঙ্গে করবো সব চুর।

মানিনা আমি কোন পীর মুর্শীদ
মানিনা গোসাই গুরু,
ধর্মের নামে যারা ধরাধামে 
ব্যবসা করেছে শুরু। 

সময় এসেছে আজ যত ভন্ডদের 
মুখোশ উন্মোচন করে
সরল পথে ফিরে আসবো আমরা 
সকল বিপথ হতে সরে। 

পায়ের ধুলি মাথায় তুলে নেওয়ার 
যুগ হয়েছে শেষ 
পুণ্য শুধু জীবে দয়া সেবায় 
প্রণামে নাই লেশ।
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং শরীফ মোঃ সালমান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 5  Canada : 18  China : 33  Czech Republic : 3  Europe : 22  France : 36  Germany : 63  Hong Kong : 9  Hungary : 1  
India : 807  Ireland : 34  Italy : 2  Japan : 5  Lithuania : 4  Netherlands : 1  Norway : 26  Pakistan : 1  Poland : 1  Romania : 9  
Russian Federat : 22  Saudi Arabia : 36  Switzerland : 3  Ukraine : 35  United Kingdom : 48  United States : 515  Vietnam : 11  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 5  Canada : 18  China : 33  
Czech Republic : 3  Europe : 22  France : 36  Germany : 63  
Hong Kong : 9  Hungary : 1  India : 807  Ireland : 34  
Italy : 2  Japan : 5  Lithuania : 4  Netherlands : 1  
Norway : 26  Pakistan : 1  Poland : 1  Romania : 9  
Russian Federat : 22  Saudi Arabia : 36  Switzerland : 3  Ukraine : 35  
United Kingdom : 48  United States : 515  Vietnam : 11  
© কিশলয় এবং শরীফ মোঃ সালমান কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি মানুষ by Sharif Mohd Salman is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৪৫