আমার রবি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : চৈতালি ধর বারিক
দেশ : India , শহর : বজবজ, দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ১০ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১৭৯৩ জন পড়েছেন।
তোমায় নিয়ে ভাবনা এতো
তোমায় নিয়ে মাতামাতি
আমার মনের মনিকোঠায় 
সদা বিরাজমান পুরুষ তুমি!

রবি তুৃমি কোন কারনে
এতো প্রেমিক হলে,
মাধবীলতার সুগন্ধে মিশে
মিলিয়ে যাও যে বাতাসে। 

এত বছর পরও তোমার 
গল্প গান মানুষকে এত ভাবায়
কবি তুমি জানতে বুঝি
এত হবে প্রাপ্তি তোমার?

তোমায় নিয়ে ভাসাই ভেলা
নীল সমুদ্রের জলে 
স্বপ্নে দেখি বাঁশিওয়ালা
তোমার মতোই সেজে।

অনুভবে তোমায় নিয়ে
খেলি সংসার সংসার খেলা
বিরহে তোমার কাছেই 
লুকিয়ে রাখি যত ব্যথা।

তুমি বলো মেলতে ডানা
উড়ে যেতে দুর আাকাশে
শেখাও কেমন নিজের করে
ভালোবাসতে হয় নিজেকে।

রবি তুমি নামে নয়,আলো
হয়ে ঝড়ো আমার আঙিনায়
জ্যোৎস্না হয়ে ছড়িয়ে পরো
আমার ভাঙা ঘরের বিছানায়।

তোমায় পেয়েছি নিজের করে
যখন চেয়েছি তখন,
বিশ্বের কাছে রবি কবি 
ছোঁয়া যায় যত আবেগে।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 7  China : 2  Europe : 80  France : 1  Germany : 7  India : 177  Iran, Islamic R : 1  Japan : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 21  United Kingdom : 10  United States : 200  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 7  China : 2  Europe : 80  
France : 1  Germany : 7  India : 177  Iran, Islamic R : 1  
Japan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 21  United Kingdom : 10  
United States : 200  Vietnam : 8  
কবি পরিচিতি -
                          চৈতালি ধর বারিক ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি আবৃত্তিও করেন।
তিনি নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার রবি by Barik Chaitali Dhar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩১০৩৫