ভেসে যেতে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : সৌরীন্দ্র বেজ ( সৌরীন)


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৫ টি লেখনী ৩২ টি দেশ ব্যাপী ৮২৭০ জন পড়েছেন।
Sourin Bej
প্রতি রাতেই অপেক্ষায় থাকি, নিটোল স্বপ্নের বালিশে মাথা গুঁজে।
আদর আলতো হাত, মেতে যায় শরীর ছুঁতে, ফিসফিসে আলাপে,
চোখে চোখে খেলা করে অবাধ্য যৌবন, শাসনে রাখিনা ওদের।
মেঘ যদি বলে জল ঝরাবো, আকাশ কি আর করে, রোদ হাসে।
হালকা হলে নীলে, মিলে যায় নদীর বুকে জল রঙে গোলা ছবি।
ভেসে যেতে তো ভালোই লাগে, ভালোবাসা যে ফিরে ফিরে আসে;
বেহুলার ভেলা ভাসে গাঙ্গুরের জলে। মনের সবুজে অথবা অবুঝে,
আমি চাই তোমায় মিশে যেতে, সোহাগ বেলার আদুরে অভ্যাসে।
রচনাকাল : ১৬/৮/২০২০
© কিশলয় এবং সৌরীন্দ্র বেজ ( সৌরীন) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 2  Canada : 2  China : 26  Czech Republic : 14  Europe : 1  France : 81  Germany : 127  Hong Kong : 2  Hungary : 3  
India : 1226  Ireland : 15  Lithuania : 8  Norway : 47  Philippines : 1  Romania : 6  Russian Federat : 17  Saudi Arabia : 14  Sweden : 9  Switzerland : 5  
Ukraine : 64  United Kingdom : 34  United States : 302  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 2  Canada : 2  China : 26  
Czech Republic : 14  Europe : 1  France : 81  Germany : 127  
Hong Kong : 2  Hungary : 3  India : 1226  Ireland : 15  
Lithuania : 8  Norway : 47  Philippines : 1  Romania : 6  
Russian Federat : 17  Saudi Arabia : 14  Sweden : 9  Switzerland : 5  
Ukraine : 64  United Kingdom : 34  United States : 302  Vietnam : 1  
লেখক পরিচিতি -
                          সৌরীন্দ্র বেজ ( সৌরীন) ৩রা অক্টোবরে হুগলী জেলার ব্যান্ডেলে জন্মগ্রহণ করেন।

উনি ম্যানেজমেন্ট এর পাঠ শেষে এডুকেশন আর ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর। উনি পেশায় শিক্ষক।

লেখালিখি ওনার এক ভালোবাসার বিষয়। গল্প-প্রবন্ধের পাশাপাশি উনি টেলিভিশনের জন্যে নিয়মিত স্ক্রিপ্ট ও লেখেন। লিটল থেকে ই-ম্যাগাজিন সর্বত্রই ওনার লেখা কম-বেশি প্রকাশিত হয়েছে। 
                          
© কিশলয় এবং সৌরীন্দ্র বেজ ( সৌরীন) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভেসে যেতে by Sourin Bej is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৫৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী