আমায় জুড়ে তুমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সৌরীন্দ্র বেজ ( সৌরীন)


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ৫ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৮৩০৩ জন পড়েছেন।
Sourin Bej
মেঘ বলেছে যাবে, তাই শ্রাবন
ধোয়া জলে আকাশ দেখছে শালুক,

প্রথম ধরেছে কলি কাছেই কোন
মল্লিকা বনে, হার মানা হার
পরিয়ে দিতে,

আর আমি গ্রাম ছাড়া রাঙা মাটি,
পিছল কাটছি,হাত খুঁজছি
তোমার থমকে থেমে,

খোলা হাওয়ায়, যেতে যেতে একলা
পথে, যাকে পেয়েছি অজানা
সাধনে।

আসলে অধেক ঘুমে নয়ন চুমে,
দাঁড়িয়ে আছো যে তুমি আমার,
সেই তুমি,

মাঝে মাঝে দেখা পাই যার
প্রানের গভীরে, যে আমায়
ভালোবাসে নিভৃত যতনে।

শ্রাবনের ধারার মতো, প্রান
ভরিয়ে তৃষা হরিয়ে, অনেক কথা,
তুমি যাও যে বলে

কিচ্ছুটি না বলে, তোমায় আমি
ভুলে থাকি কেমন করে? আমার মন
মানেনা,

তোমারই ঝর্নাতলার নির্জনে,
মন খোঁজে শ্যামল সুন্দর
নিরুপায়ে,ও যে মানে না মানা।

খেলা ভাঙার খেলা দিনের শেষে
ঘুমের দেশে, আমাকে নিয়ে যাবে
তোমার কাছে।

আমার বেলা যায় যাক, তবু তুমি
কাছে নেবে, বলবে হেসে
ভালোবাসি ভালোবাসি।

আমায় জুড়ে তুমি, আমার হিয়ার
মাঝে, বাদলা আলোয় আমার রবি,
প্রেমের কবি।
রচনাকাল : ৭/৮/২০২০
© কিশলয় এবং সৌরীন্দ্র বেজ ( সৌরীন) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 21  China : 15  Czech Republic : 1  Europe : 4  France : 142  Germany : 197  Hong Kong : 6  India : 2341  Ireland : 28  
Italy : 11  Japan : 3  Lithuania : 5  Mongolia : 1  Netherlands : 3  Norway : 93  Romania : 17  Russian Federat : 44  Saudi Arabia : 15  Switzerland : 12  
Ukraine : 110  United Kingdom : 89  United States : 598  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 21  China : 15  Czech Republic : 1  
Europe : 4  France : 142  Germany : 197  Hong Kong : 6  
India : 2341  Ireland : 28  Italy : 11  Japan : 3  
Lithuania : 5  Mongolia : 1  Netherlands : 3  Norway : 93  
Romania : 17  Russian Federat : 44  Saudi Arabia : 15  Switzerland : 12  
Ukraine : 110  United Kingdom : 89  United States : 598  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          সৌরীন্দ্র বেজ ( সৌরীন) ৩রা অক্টোবরে হুগলী জেলার ব্যান্ডেলে জন্মগ্রহণ করেন।

উনি ম্যানেজমেন্ট এর পাঠ শেষে এডুকেশন আর ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর। উনি পেশায় শিক্ষক।

লেখালিখি ওনার এক ভালোবাসার বিষয়। গল্প-প্রবন্ধের পাশাপাশি উনি টেলিভিশনের জন্যে নিয়মিত স্ক্রিপ্ট ও লেখেন। লিটল থেকে ই-ম্যাগাজিন সর্বত্রই ওনার লেখা কম-বেশি প্রকাশিত হয়েছে। 
                          
© কিশলয় এবং সৌরীন্দ্র বেজ ( সৌরীন) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমায় জুড়ে তুমি by Sourin Bej is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫০৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী