চিকিৎসক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ৩১২৫৬ জন পড়েছেন।
Juthika Debnath
যতই ডাকি দেবতারে দেখা নাহি মেলে,
দেবদূতেরা আসেন ছুটে আর্তের ডাক পেলে।
সেবার হাতটি বাড়িয়ে তাঁরা দাঁড়ান শিয়র পাশে,
প্রাণটা ফিরে আসে তখন স্বস্তির নিঃশ্বাসে।
জগৎজুড়ে বিশ্ববাসী মহামারীর গ্ৰাসে,
মৃত্যু ভয়ে আতঙ্কিত সঙ্কুচিত ত্রাসে।
বিপদ ভয়কে তুচ্ছ করে নামেন রণাঙ্গনে
ঢাল হস্তে লড়াই করেন যুঝেন প্রাণপনে।
সেবা তাঁদের ধর্ম কর্ম সেবাই তাঁদের ব্রত
অবসর বিনোদন শিকেয় তুলে সংগ্ৰামে  তাঁরা রত।
দিবানিশির হিসাব ভুলে কাটান নিদ্রাহারা,
সমুখে তাঁদের একটাই লক্ষ্য মারী মুক্ত ধরা।
স্বজন সন্তান পথ চেয়ে রয় অপেক্ষায় দিন গোনে
আসবে কবে পুরানো সেই দিন আশার জাল বোনে।
এঁরাই মোদের জগবন্ধু তরুন দিনের দিশা
নবজীবনের সজীব প্রাণকে বিকাশ করার প্রত্যুষা।
রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 12  China : 33  Europe : 2  France : 3  Germany : 9  India : 336  Iran, Islamic R : 2  Ireland : 15  
Japan : 25  Lithuania : 1  Malaysia : 1  Mongolia : 1  Philippines : 1  Russian Federat : 5  Saudi Arabia : 32  Sweden : 9  Ukraine : 14  United Kingdom : 18  
United States : 369  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 12  China : 33  
Europe : 2  France : 3  Germany : 9  India : 336  
Iran, Islamic R : 2  Ireland : 15  Japan : 25  Lithuania : 1  
Malaysia : 1  Mongolia : 1  Philippines : 1  Russian Federat : 5  
Saudi Arabia : 32  Sweden : 9  Ukraine : 14  United Kingdom : 18  
United States : 369  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চিকিৎসক by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭১৫