শিশুমন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পায়েল মুখার্জ্জী
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ১২ টি লেখনী ৩৬ টি দেশ ব্যাপী ১০৯৬৬ জন পড়েছেন।
Payel Mukherjee
ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে দেখো
খোকা-খুকুর দল,
মিষ্টি হাসি হাসছে দেখো
খুদে শিশুর দল।
নেই তো ওদের ছলাকলা,
নেই যে মনে প্যাঁচ!
সহজ সরল, হাসিখুশি,
ওটাই ওদের ধাঁচ।
নিষ্পাপ ওই চোখে তাদের
থাকেনা কোনো লোভ,
থাকেনা তাদের কারোর ওপর
কোনো বিক্ষোভ।
আপন পরের ভেদ থাকেনা,
থাকেনা মনে ভয়!
হাসিমুখে পারে তারা
করতে মন জয়।
ভালোবাসতে জানে ওরা
প্রাণখোলা মনে,
তাইতো ওদের শিশু বলে
বোকা মানুষজনে।।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 15  China : 37  Czech Republic : 1  Europe : 2  France : 1  Germany : 18  Hungary : 2  India : 426  Ireland : 51  
Japan : 13  Netherlands : 4  Pakistan : 2  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 36  Sweden : 14  Ukraine : 12  United Kingdom : 20  United States : 452  
Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 15  China : 37  Czech Republic : 1  
Europe : 2  France : 1  Germany : 18  Hungary : 2  
India : 426  Ireland : 51  Japan : 13  Netherlands : 4  
Pakistan : 2  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 36  
Sweden : 14  Ukraine : 12  United Kingdom : 20  United States : 452  
Vietnam : 5  
কবি পরিচিতি -
                          পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।  
                          
© কিশলয় এবং পায়েল মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিশুমন by Payel Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৮৩