একতরফা ভালোবাসা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : চৈতালি ধর বারিক
দেশ : India , শহর : বজবজ, দক্ষিণ ২৪ পরগণা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ১০ টি লেখনী ৪৩ টি দেশ ব্যাপী ১১৮৯৩ জন পড়েছেন।
থাকতে চাই এমন ভাবে যে হাজার মানুষের সমাগমেও তোমার চোখ খুঁজবে শুধু আমায়|
পারলে বাঁধো এমনকরে শত মাইল দুরে থেকেও যেন
তোমার বাঁধন না খুলতে পারি|

বলছি না রাখতেই হবে,
বলছি না থাকতেই হবে|
পারলে তুমি ভূলেও যেতে পারো
কিন্তু এমন ভাবেই ভূলো যে,
হঠাৎ সামনে এলে পিছন ফিরে যেন দেখতে না হয় তোমায়|

যদি বলো ভালোবাসো
তাহলে এমন করে বেসো যেন,
কোনো অজুহাতে বারবার প্রমান করতে না হয়
তুমি কিভাবে থেকে গেছো এবার||
রচনাকাল : ৩০/৪/২০২০
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 2  Cambodia : 1  Canada : 125  China : 33  Europe : 24  France : 5  Germany : 16  Hungary : 2  India : 655  
Ireland : 61  Japan : 7  Malaysia : 1  Netherlands : 1  Palestinian Ter : 1  Poland : 2  Romania : 1  Russian Federat : 11  Saudi Arabia : 27  Turkey : 1  
Ukraine : 7  United Kingdom : 23  United States : 996  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 2  Cambodia : 1  Canada : 125  
China : 33  Europe : 24  France : 5  Germany : 16  
Hungary : 2  India : 655  Ireland : 61  Japan : 7  
Malaysia : 1  Netherlands : 1  Palestinian Ter : 1  Poland : 2  
Romania : 1  Russian Federat : 11  Saudi Arabia : 27  Turkey : 1  
Ukraine : 7  United Kingdom : 23  United States : 996  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          চৈতালি ধর বারিক ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, এর সাথে সাথে তিনি আবৃত্তিও করেন।
তিনি নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং চৈতালি ধর বারিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
একতরফা ভালোবাসা by Barik Chaitali Dhar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৫৫