নির্জন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অজয় হাজরা
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ৫ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ১৫৬৭১ জন পড়েছেন।
তোমার কাছে হার মেনেছি
এই ভাঙা গড়ার খেলায়
তোমার ইচ্ছে টা যে বড়ই কঠিন,
তাই ভুলেছ হেলায়।

আজ মেখেছি নীরবতা
প্রতিজ্ঞারই ছলে,
তোমার হঠাৎ দু-চার কথায়
 সব কিছু যাই ভুলে।

হটাৎ করে তোমার এমন বিচলন
করছে মোরে বিদ্রূপেরই এক ত্রাস 
এযে অদৃষ্টেরই লেখা
এক নির্জন পরিহাস।

সবাই বলে একটি কথা
এযে ব্যার্থতারই পরিচয় –
কেমন তার বেসুরো আজ
আমি করতে নারি’ জয়।

দু-চার খানি শব্দ দিয়ে
কেমনে যায় লেখা
তোমায় নিয়ে ভাবনা গুলো
আজো দেয় নিয়ত ব্যাথা।

মনের ব্যাথা মনেই চেপে 
লেখার সাথে ইতি
আমার ভাঙা গড়ার দিন গুলি সব –
আজ কেমন যেন স্মৃতি।

বুকের মাঝে এই বেদনা
করেছে পাষাণ ভার
সবার মাঝে কেমন যেন
অলিখ করুণার ই হার।

মনের মাঝে তুলির সে টান
আজ সবই যে বিচিত্র –
সব শূন্যতারই মাঝে
সেথায় বিরাজ নির্বাক এক চিত্র।

যেথায় দেখি ধুসর মাঝে
শরৎ-এরই তুলোর পেঁজা মেঘ
রুদ্ধ সেথা মনের ব্যাথা
টেনেছি চলার রেশ।

নির্জনতার সেই দ্বীপে আজ
শূণ্য রাশি রাশি –
সদাই সেথায় নির্লিপ্ত প্রায় –
অমোঘ করুণ হাসি।
রচনাকাল : ২৬/৬/২০১১
© কিশলয় এবং অজয় হাজরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 33  Bangladesh : 31  Canada : 15  China : 68  Europe : 28  France : 4  Germany : 26  Hong Kong : 12  India : 370  Israel : 12  
Japan : 4  Latvia : 1  Netherlands : 13  Norway : 1  Poland : 1  Romania : 5  Russian Federat : 5  Russian Federation : 21  Saudi Arabia : 35  Sweden : 12  
Ukraine : 36  United Kingdom : 38  United States : 2294  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 33  Bangladesh : 31  Canada : 15  China : 68  
Europe : 28  France : 4  Germany : 26  Hong Kong : 12  
India : 370  Israel : 12  Japan : 4  Latvia : 1  
Netherlands : 13  Norway : 1  Poland : 1  Romania : 5  
Russian Federat : 5  Russian Federation : 21  Saudi Arabia : 35  Sweden : 12  
Ukraine : 36  United Kingdom : 38  United States : 2294  Vietnam : 6  
© কিশলয় এবং অজয় হাজরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নির্জন by Ajoy Hazra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৩৫