উপলব্ধি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শ্রেয়সী বিশ্বাস
দেশ : India , শহর : ব্যারাকপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ১১ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ১০৪১৯ জন পড়েছেন।
স্তব্ধতায় আছে অদ্ভুত অনুভুতি,
আশ্চর্য এক মায়ায় ঘেরা,
রাতের সৌন্দর্য অনুভব করেছ?
সে উপলব্ধি সবার সেরা।

একলা চাঁদের সৌন্দর্য দেখেছ?
হেরে গিয়ে মৃত্যুকে টেনেছ কাছে,
তবে বলি কখনও ভেবে দেখো
ওই চাঁদের গায়েও কলঙ্ক আছে।

একলা বাঁচার স্বাদ অনন্য,
অস্তিত্বহীনতায় কে বাঁচতে চায়?
আঁধার শেষে আলোর প্রবেশ
আবার করে বাঁচতে শেখায়।

বৈপ্যরীত্য ব্যতীত জীবন অর্থহীন
সুখ-দুঃখ জীবনেরই অঙ্গ
 মানিয়ে নিয়ে চলতে শিখলে
জীবনও দেবে তোমার সঙ্গ।
রচনাকাল : ১/৩/২০২০
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 16  China : 18  Europe : 24  France : 4  Germany : 18  India : 446  Ireland : 44  Italy : 1  Japan : 4  
Netherlands : 1  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 45  Ukraine : 8  United Kingdom : 24  United States : 544  Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 16  China : 18  Europe : 24  
France : 4  Germany : 18  India : 446  Ireland : 44  
Italy : 1  Japan : 4  Netherlands : 1  Romania : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 45  Ukraine : 8  United Kingdom : 24  
United States : 544  Vietnam : 9  
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
উপলব্ধি by Shrayasi Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৪