পথের দিশা
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৭৩ টি দেশ ব্যাপী ১০২০২৮ জন পড়েছেন।
কবিতাঃ পথের দিশা             
কলমেঃ সুজন কুমার রায় 
 
 


চলতে পথে পথের বাঁকে, হারিয়েছি পথের দিশা  ,,,        
সোনাদানা সবই অজানা, সামনে ভাসে যে শিশা ।।                 
পথের দুপাশে সবুজ ঘাসে, অচেনা ফুলের হাসি ,,,              
বৃক্ষের শাখে শালিকের ডাকে, বারেবার ফিরে আসি ।।       
অজানা পথে চলতে চলতে, হঠাৎ ফিরে জ্ঞানে  ,,,    
সেই পথখানি দেয় হাতছানি, শুধুই যে পিছু টানে  ।।       
পথের টানে ফিরে সজ্ঞানে, মন ছুটে যেতে চায় ,,,                 
কিন্তু সে পথে পারি না যেতে, হারিয়ে ফেলেছি হায় ।।               
হারিয়ে আবার নেই হারাবার, পথের টানেই চলি ,,,               
আলোতেও তাই পথ ভুলে যাই, একাই কথা বলি ।।                    
পাখির গানে পথের টানে, অজানা পথ ধরে চলা ,,,                
খুজতে সে পথ যে পথে হাত, জড়িয়েছিল গলা ।।           
চেনা অচেনা জানা অজানা, সবকিছু আজ ভুলি  ,,,     
যেখানে হায় মন যেতে চায়, সেই পথে আজ চলি  ।।
রচনাকাল : ২৬/৬/২০২৪
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 9  China : 39  Europe : 5  Germany : 10  India : 340  Ireland : 2  Japan : 120  
Lithuania : 3  Netherlands : 3  Poland : 2  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 18  Spain : 1  Turkey : 2  Ukraine : 2  United Kingdom : 26  
United States : 312  Vietnam : 11  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 9  
China : 39  Europe : 5  Germany : 10  India : 340  
Ireland : 2  Japan : 120  Lithuania : 3  Netherlands : 3  
Poland : 2  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 18  
Spain : 1  Turkey : 2  Ukraine : 2  United Kingdom : 26  
United States : 312  Vietnam : 11  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পথের দিশা by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬৯৪১
  • প্রকাশিত অন্যান্য লেখনী