ধনদেবীর আগমন
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৮৯৮৫ জন পড়েছেন।
কবিতাঃ মহালক্ষ্মীর আগমন 
কলমেঃ সুজন কুমার রায়
 
 

নতুন সাজে হেমন্তের সাঁঝে, আসছে আমার মা ,,,              
যা কিছু পাই যতদূরে যাই, ভুলতে পারি না ...                 
ধনের দেবী প্রাণের দেবী, ওই পদ্মাসনে বসে ,,,                    
ভক্তের ডাকে হেমন্তের বাঁকে, ফিরে ফিরে আসে ...             
সবুজের মাঝে শিশির ভিজে, হেমন্ত সাঁঝের বেলা ,,,           
ফিরে এসে মাতাও হাসে, বসিয়ে রঙের মেলা ...                      
ভাসিয়ে তরী কোজাগরী, পদ্মে বসে আসেন ,,,              
সবার মনে খুশীর টানে, পেঁচাও যেন হাসেন ...            
প্রণাম করো চরণ ধরো, মনে রেখো ভক্তি ,,,                      
আশীর্বাদে দিয়ে যাবে, মা সুখে থাকার শক্তি ...              
ভক্তিবলে চরণতলে, ঠেকিয়ে রাখো মাথা ,,,                                       
আশীর্বাদে এই সাঁঝেতে, দূর হবে সব ব্যাথা ...                                     
ধনরাশিতে ভরিয়ে দিতে, মাতা এলেন ভবে ,,,                                    
মন ও প্রাণে স্বপ্ন সাধনে, আশিষ পাবে তবে ...                                     
ধনরাশি সাথে নিয়ে হাতে, বাহন যে তার পেঁচা ,,,            
জোর হাতে জানাই তাতে, লক্ষ্মী পুজার শুভেচ্ছা ...        
আজকে সন্ধ্যা রজনীগন্ধা, ছড়িয়ে তার ঘ্রাণ ,,,                
অপেক্ষার শেষ আনন্দের রেশ, মহালক্ষ্মীর আগমন ...
রচনাকাল : ২৮/১০/২০২৩
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 8  China : 33  Europe : 142  France : 1  Germany : 11  India : 239  Ireland : 5  Japan : 111  
Lithuania : 2  Malaysia : 1  Morocco : 1  Netherlands : 3  Poland : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 25  Sweden : 1  Ukraine : 2  
United Kingdom : 23  United States : 238  Vietnam : 12  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bulgaria : 1  Canada : 8  China : 33  
Europe : 142  France : 1  Germany : 11  India : 239  
Ireland : 5  Japan : 111  Lithuania : 2  Malaysia : 1  
Morocco : 1  Netherlands : 3  Poland : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 25  Sweden : 1  Ukraine : 2  
United Kingdom : 23  United States : 238  Vietnam : 12  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ধনদেবীর আগমন by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০০৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী