বিদায়ী প্রহর
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ৯৯৯০৮ জন পড়েছেন।
কবিতাঃ বিদায়ী প্রহর              
কলমেঃ সুজন কুমার রায়            
            
      
বিজয়া মানেই শেষ আনন্দ, মায়ের বিদায়বেলা ,,,     
বিজয়া মানেই ভারাক্রান্ত, স্মৃতি নিয়ে খেলা ...    
দশমী মানেই দশভূজার, হয় যে বিসর্জন ,,,     
দশমীতে তাই তো সবার, কেঁদে উঠে মন ...                                        
বিদায় নিয়েও ঘরের দুর্গা, থাকবে সবার ঘরে ,,,                                      
তবুও মায়ের দর্শনবিনা, চোখের অশ্রু ঝড়ে ...                                    
সব খুশী আর আনন্দ শেষে, মায়ের বিসর্জন ,,,     
অনেকেই কাঁদবে আবার, ভারাক্রান্ত প্রাণ ...      
বোধন থেকে সিঁদুর খেলায়, খুশীতে মন হাসে ,,,                               
বিদায়বেলা হৃদয় কাঁদে, চোখ জলেতে ভাসে ...                                
দশমী মানেই বিজয়া, সুখ দুঃখের অবসান ,,,                             
দশমীতে তবুও সবার, কেঁদে উঠে প্রাণ ...     
ভাসানকালে মা ভেসে যায়, নদীর অতল জলে ,,,                                       
চোখের জলে বুক ভেসে যায়, হৃদয় কেঁদে চলে ...                            
আয়োজনে মিলনমেলায়, পজোর ক'দিন কাটে ,,,                                   
চোখের জলে বিদায়বেলা, মা চলে যায় পাটে ...                               
পুজোর শুরু ষষ্ঠীতে আর, পঞ্চমীতে বোধন ,,,     
পুজোর শেষে সিঁদুর খেলায়, হয় যে বিসর্জন ...
রচনাকাল : ২৮/১০/২০২৩
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belgium : 1  Bulgaria : 1  Canada : 7  China : 40  Czech Republic : 2  Europe : 26  France : 2  Germany : 9  Hungary : 1  
India : 282  Iran, Islamic R : 1  Japan : 104  Lithuania : 3  Netherlands : 2  Philippines : 2  Poland : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 18  
South Africa : 1  Spain : 3  Sweden : 1  Ukraine : 2  United Kingdom : 21  United States : 280  Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Belgium : 1  Bulgaria : 1  Canada : 7  
China : 40  Czech Republic : 2  Europe : 26  France : 2  
Germany : 9  Hungary : 1  India : 282  Iran, Islamic R : 1  
Japan : 104  Lithuania : 3  Netherlands : 2  Philippines : 2  
Poland : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 18  
South Africa : 1  Spain : 3  Sweden : 1  Ukraine : 2  
United Kingdom : 21  United States : 280  Vietnam : 9  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিদায়ী প্রহর by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী