রবি মাল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৭৯৩৪ জন পড়েছেন।
Rupak Ghosh
~ রবি মাল~
রূপক ঘোষ

মালদার রবি মাল ,মালকোঁচা মেরে ধুতি ,চড়ে বসে ঠেলাতে
মুখে নিয়ে মালপোয়া, মাল তোলে  গাড়িতে।
ভাবখানা মালদার , যদিও তা নয় সে,
ভালো করে চিনি তাকে কিপটের যম সে।

হেঁড়ে গলায় গান ধরে, বলে এটা মালকোশ,
যদি বলি  বেসুরো মনে তার জাগে রোষ।
মালভূমে বাড়ি তার রাস্তার আড়াআড়ি,
কাছে আছে রেল পথ চলে তাতে মালগাড়ি।


মালসি তে নিয়ে মাল ,ভাবে হবে মালামাল,
ফিক করে হাসি যদি, দেবে সে যে গালাগাল।
এই হলো রবি মাল দিনু আমি পরিচয়,
পাবে তুমি তার দেখা যদি খোঁজ নিশ্চয়।
         ------*------


এই কবিতাতে "মাল" শব্দটি কে বিভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে।
সর্বপ্রথম  মালদার অর্থে জেলা বোঝানো হয়েছে
 রবি মাল  - পদবি অর্থে
মালকোঁচা -ধুতির সজ্জা অর্থে
মালপোয়া- একরকম মিষ্টি
 মাল- জিনিসপত্র অর্থে
মালদার- ধনবান অর্থে
মালকোষ - সঙ্গীতের রাগ বিশেষ
মালভূমে- উঁচু জমি
মালগাড়ি- মালবাহী গাড়ি
মালসি- ছোট মালসা
মাল- মদ
মালামাল- বড়লোক
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 1  Europe : 1  Germany : 7  India : 93  Indonesia : 1  Japan : 12  Netherlands : 2  Romania : 1  
Saudi Arabia : 20  South Africa : 1  United Kingdom : 12  United States : 102  Uzbekistan : 1  Vietnam : 15  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 1  Europe : 1  
Germany : 7  India : 93  Indonesia : 1  Japan : 12  
Netherlands : 2  Romania : 1  Saudi Arabia : 20  South Africa : 1  
United Kingdom : 12  United States : 102  Uzbekistan : 1  Vietnam : 15  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রবি মাল by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৭৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী