প্রতীক্ষায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৭০ টি দেশ ব্যাপী ২৯৫১১ জন পড়েছেন।
Rupak Ghosh
~ প্রতীক্ষায়~
রূপক ঘোষ

বাদল দিনে বাতায়নে বসে ,আমি অষ্টাদশী,
কবরী খুলিয়া লুটাইছে ভূমে, আমি এলোকেশী।
চাহিয়া আছি দূর দিকপানে, নিবদ্ধ মোর দৃষ্টি,
বারে বারে কেন তোমা মনে পড়ে ,একি অনাসৃষ্টি?

অবদমিত করেছি বাসনা, তপস্বিনী নই আমি,
গহীন মনের খবর রাখেন আমার অন্তর্যামী।
অবগুণ্ঠিত করেছি নিজেকে, নয় এ  অনৃত ভাষণ,
সঁপেছিনু তোমাকে মন-প্রাণ আমি, ছাড়িয়া সকল আসন।

মনে পড়ে হায়! সেদিনের কথা,
স্মৃতি- সুমধুর  কত ছোট গাথা।
বিমুগ্ধ দু'জন কত কাছাকাছি,
নির্জনে ছিল শুধু মাতামাতি!

কি যে হল হায়! এক লহমায় ,
মায়ার বাঁধন টুটিল যে প্রায়,
কাপুরুষ তুমি! দোষ কিবা মোর বলিতে না পারি,
সরাইলে দূরে আমি অভাগিনী নারী!

তবু না জানি কেন? আঁকড়িয়া স্বপন,
বেশরম নারী ! বিছায়েছে আসন,
শুধু তোমার-ই প্রতীক্ষা তরে।
তুমি কি আসিবে ফিরে?
     --------*------
রচনাকাল : ৬/৮/২০২৩
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bosnia and Herz : 1  Bulgaria : 1  Canada : 6  China : 29  Czech Republic : 1  Europe : 8  France : 2  Germany : 11  
India : 226  Italy : 1  Japan : 111  Lithuania : 2  Macedonia : 1  Netherlands : 3  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 19  Ukraine : 1  
United Kingdom : 22  United States : 228  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Bosnia and Herz : 1  Bulgaria : 1  
Canada : 6  China : 29  Czech Republic : 1  Europe : 8  
France : 2  Germany : 11  India : 226  Italy : 1  
Japan : 111  Lithuania : 2  Macedonia : 1  Netherlands : 3  
Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 19  Ukraine : 1  
United Kingdom : 22  United States : 228  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রতীক্ষায় by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭২২
  • প্রকাশিত অন্যান্য লেখনী